নিউজ এডিটর
১৪ জানুয়ারী ২০২৬, ৩:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া উৎসব অনুষ্ঠিত

মোঃ ইমরুল আহসান,ময়মনসিংহ থেকেঃ ময়মনসিংহে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষ্যে উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ময়মনসিংহ জিলা স্কুল হোস্টেল মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ময়মনসিংহ সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডঃ ফয়সল আহমেদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা, নেতৃত্ব, সহনশীলতা ও দলগত কাজের অভ্যাস গড়ে তোলে, যা ভবিষ্যৎ জীবনে তাদের সফল হতে সহায়তা করে। পড়াশোনার পাশাপাশি ক্রীড়াচর্চা অব্যাহত রাখলে শিক্ষার্থীরা মাদক ও অসামাজিক কার্যক্রম থেকে দূরে থাকে। তিনি আরো বলেন, সরকার শিক্ষার পাশাপাশি ক্রীড়া খাতের উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছে এবং এ ধরনের আয়োজন সেই উদ্যোগকে আরও শক্তিশালী করে। জেলা প্রশাসক শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়া সংগঠক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১০

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১১

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

১২

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

১৩

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১৪

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

১৫

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

১৬

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৭

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

১৮

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

১৯

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

২০

Design & Developed by BD IT HOST