নিউজ এডিটর
১০ অগাস্ট ২০২৬, ২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

মাদারগঞ্জ প্রতিনিধিঃ জামালপুর মাদারগঞ্জ উপজেলায় তীব্র লোডশেডিংয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ উল্লেখযোগ্যভাবে কম থাকায় প্রতিটি ফিডারে নির্দিষ্ট সময় পরপর লোডশেডিং দিতে হচ্ছে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের অধীনে জোনাল অফিসে ৯টি ফিডার এবং আদারভিটা সাবস্টেশনে ৬টি ফিডার রয়েছে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতিটি ফিডারে প্রায় দেড় ঘণ্টা পরপর লোডশেডিং দেওয়া হচ্ছে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, জাতীয় গ্রিড থেকে মাদারগঞ্জে বর্তমানে প্রায় ৭ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে, বিপরীতে উপজেলার মোট চাহিদা প্রায় ২০ মেগাওয়াট। ফলে চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতি রয়েছে প্রায় ১৩ মেগাওয়াট। জানা গেছে, ২০২৬ সালের জুলাইয়ের শেষ দিক থেকে মাদারগঞ্জে সরবরাহ পাওয়া যাচ্ছে ৭ মেগাওয়াটের মতো। এর আগে সরবরাহ ছিল প্রায় ১০ মেগাওয়াট। তবে কর্তৃপক্ষের দাবি, হাসপাতাল, সরকারি দপ্তর এবং উপজেলা শহরের গুরুত্বপূর্ণ মার্কেট এলাকায় তুলনামূলকভাবে লোডশেডিং কম দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) আবু সালেহ মো. নাঈম জানান, জাতীয় গ্রিড থেকে সরবরাহ কম পাওয়ার কারণেই বর্তমানে লোডশেডিং বেড়েছে। সরবরাহ বাড়লে পরিস্থিতিরও উন্নতি হবে। এদিকে তীব্র গরমের মধ্যে ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় চরম দুর্ভোগের কথা জানিয়েছেন সাধারণ গ্রাহকরা। তাদের দাবি, দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করে লোডশেডিং কমিয়ে আনা হোক।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

১

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

২

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

৩

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

৪

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৫

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

৬

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৭

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

৮

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

৯

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১০

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

১১

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

১২

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

১৩

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

১৪

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

১৫

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১৭

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১৯

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

২০

Design & Developed by BD IT HOST