মোল্লাহাটে বিড়ির ব্যবসার অংশিদারকে সীমাহীন নির্যাতনের অভিযোগ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১১ অক্টোবর ২০২৪, ৪:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহাটে বিড়ির ব্যবসার অংশিদারকে সীমাহীন নির্যাতনের অভিযোগ

কা‌ফি হাসান বশার মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে যৌথ বিড়ি ব্যবসার বিরোধে বাবর আলী শেখ নামে এক অংশীদারকে সীমাহীন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে অংশীদার বুলু মোল্লার বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার বড়ঘাট এলাকায় ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় গুরুতর আহত বাবর আলী শেখকে প্রথমে মোল্লাহাট ও পরে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সীমাহীন নির্যাতন ও অর্থ আত্মসাতের বিষয় উল্লেখ করে এর বিচার দাবিতে ভিকটিমের স্ত্রীর বাদীত্বে থানায় অভিযোগ করা হয়।

ভিকটিমের স্ত্রী নিপা আক্তারের মৌখিক ও লিখিত অভিযোগে প্রকাশ, নতুন ঘোষগাতী গ্রামের হাসেম শেখের ছেলে বাবর আলী শেখ ও বড়ঘাট এলাকার গেন্দু মোল্লার ছেলে বুলু মোল্লা যৌথ অংশীদারিত্বে   বিড়ির ব্যবসা করেন। ব্যবসার একপর্যায়ে তাদের দুজনের মত বিরোধ সৃষ্টি হয়। যে কারণে বাবর আলী একসাথে ব্যবসা করবে না বলে বুলু মোল্লাকে জানান এবং হিসাব করে সবকিছু ভাগাভাগির প্রস্তাব দেন। একপর্যায়ে বৃহস্পতিবার বিকেলে বুলু মোল্লা মুঠোফোনে বাবর আলীকে তার বাড়িতে ডাকেন। বাবর আলী ব্যবসার বিশ লাখ টাকা নিয়ে ওই বাড়িতে যান সবকিছু ভাগাভাগির উদ্দেশ্যে। তখন বাবর আলী সহ কয়েকজনে মিলে হাত পা বেঁধে সীমাহীন মারপিট করে। এছাড়া বিশ লাখ টাকা ও একটি মটরসাইকেল রেখে দেন বুলু ও তার সহযোগীরা। এহেন ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন নিপা আক্তার।

এবিষয়ে বুলবুল মোল্লা জানান, তার নিজের বাড়িতে ও নিজস্ব ঘরে বাবর আলীকে নিয়ে ব্যবসা করছিলেন, এ ব্যবসা থেকে বাবর আলী বহু টাকা আত্মসাৎ করেছেন, যা নিয়ে তার সাথে বিরোধ সৃষ্টি ও মারামারি হয়েছে। এছাড়া বিশ লাখ টাকা নেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে মোটরসাইকেল ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু গৃহপরিচারিকা নির্যাতন : অভিযুক্ত চিকিৎসক দম্পতি গ্রেপ্তার

আশুগঞ্জে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না ‘মাদকবাহী’ মাইক্রোবাস: ২৫ কেজি গাঁজাসহ আটক ৩

আমবাটি জিয়াবাজারে শ্রমিক দলের উদ্যোগে মে দিবস পালিত

শ্রমিকদের অধিকার রক্ষায় রাজপথে আছি: মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

মানিকগঞ্জে সিপিবি’র মহান মে দিবসে শ্রমিকদের ন্যায্য দাবি ও শ্রমিকবান্ধব সরকার প্রতিষ্ঠার ডাক

সয়াবিন তেলের বাজারে হাহাকার; সরবরাহ ফেরাতে লিটারে বাড়ল ৪ টাকা

যশোরে রাতের আঁধারে মিছিল: সাবেক প্রতিমন্ত্রী ও ৫ এমপিসহ শতাধিকের বিরুদ্ধে মামলা

হালদায় শুরু হলো রূপালি ফসলের উৎসব: মা মাছের ‘নমুনা ডিম’ ছাড়ার মধ্য দিয়ে প্রতীক্ষার অবসান

রেকর্ড ভোটবঙ্গে নজর এখন ৪ মে-র দিকে-দেখুন শেষ মুহূর্তের বিশ্লেষণ

১০

জামিন পেয়েও মুক্তি মিলল না: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আ.লীগ নেতা অরুন সাহা

১১

বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১২

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে র‍্যাবের অভিযান আটক ১২ দালাল

১৩

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাহার

১৪

দুই হত্যা মামলায় জামিন পেলেন আইভী, তবে মুক্তি মিলছে না এখনই

১৫

ওপেক ছাড়ছে আমিরাত: মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ ও জ্বালানি বাজারে অস্থিরতার শঙ্কা

১৬

হিন্দু–বৌদ্ধ–মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৭

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

১৮

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

১৯

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

২০

Design & Developed by BD IT HOST