নিউজ এডিটর
১০ মে ২০২৬, ২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৬ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ ময়মনসিংহে আজ (১০ মে) সকালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় টুর্নামেন্ট আয়োজনের সম্ভাব্য তারিখ, ভেন্যু, ফিক্সচার নির্ধারণসহ টুর্নামেন্টের প্রস্তুতি সংশ্লিষ্ট নানাবিধ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ১৬-১৯ মে পর্যন্ত এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ভেন্যু হিসেবে বালক ও বালিকা পর্বের জন্য পৃথকভাবে সার্কিট হাউজ মাঠ ও মহিলা ক্রীড়া সংস্থার মাঠকে নির্ধারণ করা হয়। টুর্নামেন্টে ২০২৫ সালের বালক পর্বের চ্যাম্পিয়ন ত্রিশাল উপজেলা, রানারআপ হালুয়াঘাট উপজেলা, বালিকা পর্বের চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ উপজেলা, রানারআপ ধোবাউড়া উপজেলা এবং বাকি ১১টি উপজেলার মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত ১টি উপজেলা সরাসরি টুর্নামেন্টের ২য় রাউন্ডে খেলবে। অবশিষ্ট ১০টি উপজেলার মধ্যে লটারির মাধ্যমে ফিক্সচার নির্ধারণের মধ্য দিয়ে দলগুলোর মধ্যে প্রথম পর্বের (১ম রাউন্ড) খেলা অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে মেডিকেল টিম, মাইক, খেলোয়ারদের সুষ্ঠু পরিবহন ব্যবস্থাপনায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনকে অনুরোধ করা হয়। উচ্চতা ও বয়স নির্ধারণসহ খেলোয়ার বাছাইয়ের ক্ষেত্রে যেন যথাযথ পদ্ধতি ও সতর্কতা অবলম্বন করা হয় সে ব্যাপারেও আলোচনা করা হয়। সভায় সভাপতিত্বকালে জেলা প্রশাসক খেলোয়াড়দের উৎসাহিত করতে ইউএনওসহ আঞ্চলিক টিমের ব্যবস্থাপকদের প্রতি নির্দেশনা প্রদান করেন। খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করে সভাপতি এই টুর্নামেন্টের সাফল্য কামনা করেন এবং টুর্নামেন্ট সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে জেলা প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত বলে আয়োজকদের জানান। প্রস্তুতিমূলক সভায় টুর্নামেন্ট সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিগণসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

১০

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

১১

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

১২

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

১৩

ময়মনসিংহে সমন্বয় সভায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি

১৪

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

১৫

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

১৬

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

১৭

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

১৮

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৯

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST