নিউজ এডিটর
১২ ডিসেম্বর ২০২৫, ১২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিশু সাজিদের জানাজায় হাজারো মানুষের ঢল

রাজশাহী ব্যুরোঃ অশ্রুসিক্তে শিশু সাজিদকে শেষ বিদায় জানিয়েছেন এলাকার হাজার হাজার মানুষ। রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট মধ্যপাড়া এলাকার শিশু সাজিদের বাবার বাড়ির পাশের একটি মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার নেককিড়ি কবরস্থানের সামনের ফাঁকা মাঠে জানাজা শেষে কবরস্থানে তাকে দাফন করা হয়।এর আগে শুক্রবার সকাল থেকেই গ্রামের বাতাস ছিল ভারী। মসজিদের মাইকে বারবার ভেসে আসে সেই ঘোষণা—কোয়েলহাট পূর্বপাড়া নিবাসী রাকিব উদ্দীনের দুই বছরের শিশুসন্তান সাজিদ মারা গেছে। মাইকে দেওয়া ঘোষণার শব্দগুলো শুনেই থেমে গেছে গ্রামের মানুষের কাজকর্ম। কেউ মাঠে যাননি, তেমন কেউ দোকান খোলেননি। সবাই গ্রামের রাস্তা ধরে গায়ে পাঞ্জাবি জড়িয়ে মাথায় টুপি দিয়ে যান সাজিদের বাড়ির দিকে। তারা একবার দেখতে চান সেই নিষ্পাপ মুখটা, যে মুখে প্রতিদিন হাসি ছিল, আজ সেখানে নিস্তব্ধতা। জানাজার মাঠে মানুষের ঢল নামে সকালেই। গ্রামের বৃদ্ধ থেকে শুরু করে স্কুলপড়ুয়া ছেলে— সবার চোখ ছিল ভেজা।কারও কণ্ঠে ফিসফিস— আল্লাহ, এমন মৃত্যু কেউ না পাক। সাজিদের ছোট্ট দেহটি যখন সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় আনা হলো, তখন কান্নার রোল পড়ে গেল চারপাশে। তার মা বারবার ছুটে আসতে চাইছিলেন— করছেন আহাজারি। জানাজার ইমাতি করেন কাজী মাওলানা মিজানুর রহমান। ইমাম সাহেব জানাজা শেষে যখন তাকবির দিলেন, মানুষ হাত তুলল দোয়ার ভঙ্গিতে। দোয়া অনুষ্ঠিত হলো। সবাই সাজিদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করেন। একই সঙ্গে তার পরিবারকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করেন এমন দোয়াও সবাই করেছেন। জানাজায় স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। জানাজা শেষে সাজিদের ছোট্ট কফিনটা যখন কবরের দিকে নেওয়া হলো, তখন বাতাস যেন থেমে গেল, শুধু শোনা যাচ্ছিল কান্নার শব্দ। কান্না করছেন স্বজনরা। একটি শিশুর জানাজা— যেখানে অংশ নিয়েছে পুরো গ্রাম, এমন দৃশ্য কেউ কখনো দেখেনি গ্রামবাসী। এর আগে বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে সাজিদ গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ৫০ ফুট মাটি খনন করে ৩২ ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করে। এরপর তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

১

কোটচাঁদপুর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে সার মজুতকারি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

২

বেসরকারি বৃত্তি প্রকল্প অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

৩

ইইউর একাধিক দেশ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ জন

৪

বিয়ের মাত্র ১০ দিন পরই উধাও! পাতানো মামার সাথে গৃহবধূর অনৈতিক প্রেম, মেলান্দহে গ্রেফতার ২

৫

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

৬

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

৭

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

৮

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

৯

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

১০

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

১১

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

১২

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৩

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১৪

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১৫

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৭

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১৮

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১৯

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

২০

Design & Developed by BD IT HOST