নিউজ এডিটর
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেষ ৪ ওভারের ঝড়ে ম্যাচ ঘুরিয়ে দিল নিউজিল্যান্ড, বিদায় শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্কঃ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ১৫ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর যখন ৬ উইকেটে ৯০, তখন ম্যাচে তাদের ফিরে আসার সম্ভাবনা প্রায় শেষ বলেই মনে হচ্ছিল। কিন্তু অবিশ্বাস্য প্রত্যাবর্তনে শ্রীলঙ্কাকে ৬১ রানে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে জোরালোভাবে ফিরেছে কিউইরা। শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। ওপেনার ফিন অ্যালেন ও টিম সাইফার্ট ঝড় তুলতে পারেননি, মাঝের সারিও দ্রুত ভেঙে পড়ে। ১০ ওভারে ৩ উইকেটে ৭৫—চলতি আসরে এটি ছিল তাদের সবচেয়ে ধীরগতির অর্ধশতক। স্পিনার মাহিশ থিকশানা ও পেসার দুশমান্থা চামিরা নিয়মিত উইকেট তুলে নিয়ে ১২.১ ওভারে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে ৮৪ রানে নামিয়ে আনেন। সেখান থেকেই পাল্টে যায় ম্যাচের চিত্র। সপ্তম উইকেটে অধিনায়ক মিচেল স্যান্টনার ও কোল ম্যাককনচি গড়েন ৮৪ রানের রেকর্ড জুটি— যা টি–টোয়েন্টিতে নিউজিল্যান্ডের সপ্তম উইকেটে সর্বোচ্চ। শেষ চার ওভারে তারা তোলেন ৭০ রান। স্যান্টনার ২৬ বলে ৪৭ রান করে শেষ বলে আউট হলেও ম্যাককনচি ২৩ বলে অপরাজিত ৩১ রান করেন। তাদের ঝড়ে ৮ উইকেটে ১৬৮ রানের লড়াকু সংগ্রহ পায় নিউজিল্যান্ড।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

১

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

২

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

৩

বিয়ের এক বছরেও স্ত্রীর সঙ্গে যোগাযোগ নেই, যৌতুক দাবির অভিযোগ

৪

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

৫

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

৬

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

৭

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

৮

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

৯

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১০

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১১

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১২

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৩

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১৪

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১৫

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

১৬

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

১৭

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

১৮

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

১৯

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

২০

Design & Developed by BD IT HOST