নিউজ এডিটর
১৭ জুলাই ২০২৫, ৯:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কাকে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ টেস্ট সিরিজ হাতছাড়া হয়েছে শুরুতেই। ব‌্যর্থতার মিছিলে যোগ হয় ওয়ানডে সিরিজও। বাকি ছিল কেবল টি-টোয়েন্টি। তিন ম‌্যাচ সিরিজের প্রথমটিতে হেরে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল বাংলাদেশের। সমালোচনায় বিদ্ধ হয়ে গিয়েছিল পুরো দল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে ১-১ এ সমতা ফেরায়। থামে সমালোচনা। খুলে যায় সিরিজ জয়ের দরজা। শেষ ম‌্যাচে যারা জিতবে তারাই উড়াবে বিজয়ের পতাকা। শ্রীলঙ্কার বিপক্ষে কখনো টি-টোয়েন্টি সিরিজ না জেতা বাংলাদেশ অপেক্ষায় ছিল নতুন কিছুর। কলম্বোতে সেই স্বাদটাই পেয়ে গেল বাংলাদেশ। তৃতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে ২-১ ব‌্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ। তিন ম‌্যাচ সিরিজে পিছিয়ে পড়ার পর সিরিজ জয়ের দ্বিতীয় ঘটনা এটি। এর আগে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে পিছিয়ে যাওয়ার পরও বাংলাদেশ শেষ পর্যন্ত সিরিজ জিতে নেয়। টস হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশ লক্ষ‌্য নাগালে রেখেছিল। শ্রীলঙ্কার লম্বা ব‌্যাটিং লাইনআপে ধস নামিয়ে তাদেরকে ১৩২ রানে আটকে রাখে। তুলনামূলক সহজ লক্ষ‌্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতে হোঁচট খেলেও তানজিদের ঝড়ো ব‌্যাটিং, লিটনের দায়িত্বশীল ইনিংস ও তাওহীদের জমাট ব‌্যাটিংয়ে সহজেই ২১ বল হাতে রেখে লক্ষ‌্যে পৌঁছে যায় বাংলাদেশ। ক‌্যারিয়ার সেরা ৭৩ রানের ইনিংস খেলেন তানজিদ। ৪৭ বলে ১ চার ও ৬ ছক্কায় সাজান ইনিংসটি। এছাড়া বোলিংয়ে একাদশে সুযোগ পাওয়া মাহেদী হাসান ৪ উইকেট নিয়ে ছিলেন দলের সেরা। বাংলাদেশের ব‌্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি। ইনিংসের প্রথম বলেই আউট হন পারভেজ হোসেন ইমন। ১৫ টি-টোয়েন্টি ইনিংসে তার ডাক ৫টি। ৩টিই আবার গোল্ডেন। পেসার নুয়ান থুসারার লেন্থ বলে ব‌্যাট ছোঁয়াতে ব‌্যর্থ হন পারভেজ। এরপর সতর্ক ব‌্যাটিংয়ে দলের রান এগিয়ে নিয়েছেন লিটন ও তানজিদ। পাওয়ার প্লে’তে বাউন্ডারি খরায় ভুগলেও কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। ৬ ওভারে ১ উইকেটে রান ৪৭। তানজিদের পরের ঝড়ে সব ওলটপালট। স্পিনার চারিথ আসালাঙ্কাকে একই ওভারে দুই ছক্কা হাঁকান লং অনের ওপর দিয়ে। লেগ স্পিনার ভানডারসেকে উড়ান মিড উইকেট দিয়ে। তাতে স্কোরবোর্ডে গতি আসে। দারুণ এই ব‌্যাটিং ধারাবাহিকতায় দশম ওভারে ছক্কা ও চার উড়িয়ে ২৭ বলে ফিফটি তুলে নেন তানজিদ। ১০ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৮৯। তানজিদের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫০ বলে ৭৪ রানের জুটি গড়ে লিটন আউট হন ৩২ রানে। আগের ম‌্যাচের নায়ক লিটন ২৬ বলে ২ চার ও ১ ছক্কায় সাজান ইনিংসটি। লিটন আউট হলেও তৃতীয় উইকেটে তানজিদ ও তাওহীদের ৪৮ বলে ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় চলে আসে অতি সহজে। ১টি করে চার ও ছক্কায় ২৫ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন তাওহীদ। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার রানের চাকায় লাগাম টেনে ধরেন বোলাররা। বিশেষ করে মাহেদীর স্পিনে দিশেহারা হয়ে যান ব্যাটসম‌্যানরা। অফস্পিনারের ভেল্কিতে ১০.৩ ওভারে ৬৬ রান তুলতে শ্রীলঙ্কার অর্ধেক ব‌্যাটসম‌্যান সাজঘরে ফেরেন। ৪ ওভারে ১ মেডেনে ১১ রানে ৪ উইকেট নেন মাহেদী। এছাড়া নতুন বলে শুরুতে উইকেট এনে দেন শরিফুল ইসলাম। তিনি ফেরান কুশল মেন্ডিসকে। শুরুর ওই ধাক্কা হজমের পর শ্রীলঙ্কা শেষ ওভারের আগ পর্যন্ত তেমন কোনো প্রতিদ্বন্দ্বীতাই করতে পারেনি। ১৯ ওভার শেষে তাদের রান ছিল ৭ উইকেটে ১১০। শরিফুল ইনিংসের শেষ ওভার করতে এসে খরচ করেন ২২ রান। দুই চারের সঙ্গে দুই ছক্কা হজম করেন দাসুন শানাকার ব‌্যাটে। তাতে স্কোরবোর্ডের চিত্রও পাল্টে যায়, ১৩২। শুরুতে নিশাঙ্কার ৪৬ এবং শেষে শানাকার ৩৫ রানের ইনিংসে লড়াই করার পুঁজি পায় স্বাগতিকরা। ২৫ বলে ৪ চার ও ২ ছক্কায় শানাকা অপরাজিত থাকেন শেষ পর্যন্ত। মাহেদীর ৪ উইকেটের সঙ্গে ১টি করে উইকেট নেন শরিফুল, মোস্তাফিজুর ও শামীম। ২০১৭ সালের পর এবার পূর্ণাঙ্গ সফরে শ্রীলঙ্কা গিয়েছিল বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডে সিরিজ হাতছাড়া হওয়ায় প্রবল সমালোচনায় বিদ্ধ ছিল পুরো দল। সফরের শুরুতে ও মাঝে নিজেদের ছন্দে থাকতে পারেননি ক্রিকেটাররা। টি-টোয়েন্টি সিরিজ জিতে খানিকটা মান রাখতে পাল। শেষটা রাঙিয়ে প্রাপ্তির খাতায় দাগ কাটতে পারল অন্তত। ছয়বারের দেখায় প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম হবে সব ধর্মের মানুষের নিরাপদ ও সম্প্রীতির নগরী চসিক মেয়র

১

স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই

২

সরাইলে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

৩

কোটচাঁদপুর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে সার মজুতকারি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

৪

বেসরকারি বৃত্তি প্রকল্প অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

৫

ইইউর একাধিক দেশ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ জন

৬

বিয়ের মাত্র ১০ দিন পরই উধাও! পাতানো মামার সাথে গৃহবধূর অনৈতিক প্রেম, মেলান্দহে গ্রেফতার ২

৭

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

৮

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

৯

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

১০

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

১১

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

১২

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

১৩

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

১৪

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৫

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১৬

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১৭

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৯

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

২০

Design & Developed by BD IT HOST