নিউজ এডিটর
৩ অগাস্ট ২০২৬, ২:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ চট্টগ্রাম ব্যুরোঃ বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন করি বলে আমরা অনেক কিছু জানতে পারছি না। ফলে বন্যা খরা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ বর্তমান জেনারেশন সফলভাবে মোকাবেলা করতে পারে না, মোকাবেলার উপায়ও জানে না। জেনারেশন বাহিত জ্ঞানের এ গ্যাপ পূরণে সরকারের পাশাপাশি সমাজ থেকে আগ্রহী শ্রেণি এগিয়ে এলে দুর্যোগ আরো সফলভাবে প্রশমন করা সম্ভব। তিনি বলেন, সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে দুর্যোগসহ যেকোন বিপদে সর্বোচ্চ সেবা প্রাপ্তি ও প্রদান নিশ্চিত হবে। আজ ২ আগস্ট রোববার নগরীর মোটেল সৈকতে ইউনিসেফের সহযোগিতায় গণযোগাযোগ অধিদপ্তরের অধীন জেলা তথ্য অফিস চট্টগ্রাম কর্তৃক ‘জীবন রক্ষাকারী বার্তা প্রচার, বন্যা আক্রান্ত জনগোষ্ঠির প্রতি দায়বদ্ধতা এবং আচরণগত পরিবর্তনের বিষয়’ শীর্ষক জেলা তথ্য অফিসার ও স্বেচ্ছাসেবী টিমের জন্য আয়োজিত দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল অনলাইনে যুক্ত হয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের চিত্র তুলে ধরেন। বন্যা পরবর্তী সচেতনতার পাশাপাশি জেলা তথ্য অফিসগুলো ডেংগু প্রতিরোধে প্রচার কার্যক্রম বাস্তবায়ন করছে সে বিষয়ে আলোকপাত করেন। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউনিসেফ চট্টগ্রাম অঞ্চলের প্রধান মাধুরী ব্যানার্জি, বান্দরবান জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন ও চট্টগ্রাম জেলা তথ্য অফিসের পরিচালক (রুটিন দায়িত্ব) আয়েশা সিদ্দীকা । ইউনিসেফ চট্টগ্রাম ও বরিশাল অঞ্চলের এসবিসি অফিসার আবদুল জলিল সাম্প্রতিক বন্যা ও ক্ষয়ক্ষতি, প্রাণহানি, স্বাস্থ্যতথ্য প্রচার ইত্যাদি বিষয়ে গবেষণালব্দ প্রবন্ধ উপস্থাপন করেন। বিভাগীয় কমিশনার বলেন, বন্যা প্রস্তুতি ও উদ্ধার কাজ প্রভৃতি বিষয়ে উন্নত দেশের সাথে আমাদের পার্থক্য রয়েছে। আমরা আমাদের মতো করে উদ্ধার কাজ পরিচালনা করে থাকি। তবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশ্বে প্রশংসা কুড়িয়েছে। অনেকে আমাদের মডেল অনুসরণ করে। তিনি বলেন, আগের বন্যা ও দুর্যোগে ক্ষয়ক্ষতির তুলনায় আমাদের ক্ষয়ক্ষতি এখন কম হচ্ছে। এর কারণ সরকারের পাশাপাশি অনেক বেসরকারি সংস্থা ও সামাজিক স্বেচ্ছাসেবী তরুণ যুবারা এগিয়ে এসেছে। তারা জীবন বাজি রেখে কাজ করছে। সাম্প্রতিক বন্যায়ও অনেক তরুন যুবারা উদ্ধার কাজে অংশ নিয়েছে বলে তিনি এসময় উল্লেখ করেন। সাম্প্রতিক বন্যায় জেলা তথ্য অফিসগুলোর গভীর রাত পর্যন্ত এবং দুর্গম এলাকায় নিরবচ্ছিন্নভাবে জীবন রক্ষাকারী ও সচেতনতামূলক বার্তা প্রচারের প্রশংসা করে তিনি বলেন, প্রশাসনের সব শাখা জনসেবায় সবসময় নিয়োজিত আছে এবং থাকবে। ওরিয়েন্টেশনে চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, লামা ও পটিয়া এ ৬টি জেলা তথ্য অফিস যোগদান করে। একই সাথে প্রত্যেক জেলা তথ্য অফিসারের নেতৃত্বে দুর্যোগে বার্তা প্রচারসহ জনসচেতনতামূলক কাজ করার জন্য ১০ জন করে স্বেচ্ছাসেবীর ৫টি টিম অংশগ্রহণ করে। ওরিয়েন্টেশনের দ্বিতীয় সেশনে স্বেচ্ছাসেবী টিমকে হাতে কলমে কাজ করার কৌশল শেখানো হয়। পরে তাদের হাতে দুর্যোগে বার্তা প্রচারের জন্য মাইক হস্তান্তর করা হয়। বিভাগীয় কমিশনার এসব মাইক হস্তান্তর করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

১

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

২

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

৩

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

৪

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৫

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

৬

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৭

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

৮

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

৯

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১০

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

১১

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

১২

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

১৩

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

১৪

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

১৫

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১৭

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১৯

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

২০

Design & Developed by BD IT HOST