সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ভোলা দৌলতখানে মানববন্ধন,সাংবাদিক সুরক্ষা আইনের দাবি - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৯ অগাস্ট ২০২৫, ৮:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ভোলা দৌলতখানে মানববন্ধন,সাংবাদিক সুরক্ষা আইনের দাবি

জামাল খান,জেলা সংবাদদাতা

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে গলা কেটে হ/ত্যা/র প্রতিবাদে ভোলা দৌলতখানে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে সারা দেশের সাংবাদিকদের ওপর নিপীড়ন, হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।

শনিবার (৯ আগস্ট)সকাল ১১ টায় দৌলতখান প্রেসক্লাবের সামনে কর্মরত সাংবাদিক’রা মানববন্ধনে অংশ নেন।দৌলতখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় ও সভায় সভাপতিত্ব করেন ঢাকা জাতীয় প্রেসক্লাবের সদস্য শাজাহান সাজু।

বক্তারা বলেন, ‘‘সাংবাদিকরা মাঠে-ময়দানে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন, অথচ তারা আজ সবচেয়ে বেশি আক্রান্ত। সাংবাদিক তুহিনকে দিনে-দুপুরে যেভাবে কুপিয়ে ও জ/বা/ই করে হ/ত্যা করা হয়েছে, তা জাতিকে স্তব্ধ করেছে।’’ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দৌলতখান উপজেলা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি কাজি জামাল,উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি এম এ মান্নান,সাংবাদিক এম এ খায়ের,উপকূল প্রেসক্লাবের সভাপতি সোহেল খান,সাংবাদিক সোহেব,উপকূল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল খান,সাংবাদিক জিয়া,সাংবাদিক রাশেদ খান,সাংবাদিক মাকসুদুর রহমান,সাংবাদিক কামরুল ফরাজী,সাংবাদিক নাজিম উদ্দিন আবির,সাংবাদিক আওলাদ হোসেন,সাংবাদিক আরিফ ও আল-আমিন শামীম প্রমুখ। বক্তারা তুহিন হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তার জন্য একটি কার্যকর সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের আহ্বান জানান। মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষও সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে, সত্য ও গণতন্ত্র উভয়ই বিপন্ন হয়ে পড়বে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

১০

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

১১

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

১২

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১৩

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১৪

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১৫

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৬

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১৭

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৮

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৯

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST