সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৫ অগাস্ট ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

লাকী আক্তার,ব্যুরো প্রধান,সিলেটঃ

সিলেট নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর ভবনে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় কোতোয়ালী মডেল থানায় লিখিত এজাহার দাখিল করেছেন নিহত এম এ সাত্তারের মেয়ে সেলিনা সুলতানা (৫৪)। দায়েরকৃত এজাহারে ইম্পালস বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে মূল পরিকল্পনাকারী ও হুকুমের আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে নাম আলোচনায় আসা ‘সেনসেশন’ বাবুল মিয়ার নাম এজাহারে অন্তর্ভুক্ত করা হয়নি।

​বিগত ১২ আগস্ট ২০২৬ তারিখে সকালে নিজ বাসভবনে প্রবীণ প্রবাসী এম এ সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহকর্মী তাহমিনা বেগমকে নির্মমভাবে হত্যা করা হয়। যুক্তরাজ্য থেকে দেশে ফিরে দাফন-কাফন সম্পন্ন শেষে ১৪ আগস্ট বাদী থানায় এই অভিযোগ জমা দেন।

এজাহারে উল্লেখ করা হয়, ১৯৬৭ সালে নিহত এম এ সাত্তার ও তাঁর মেয়ে সিলেট রিকাবী বাজারের সরণপুর এলাকায় ‘পুলিশ লাইন লুসাই গির্জা সমিতি’র নিকট থেকে ১২ শতক ভূমি লিজ নিয়ে ভবন নির্মাণ করে ভোগদখল করে আসছিলেন। ২০০৬ সালে ইম্পালস বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ভুয়া সাফকবলা দলিল (নং-১৮৫২২/০৬) বানিয়ে উক্ত সমিতিসহ ৮০ শতক জমি নিজের দাবি করে দখলের অপচেষ্টা চালান।
​এ নিয়ে ২০১৬ সালে এম এ সাত্তার স্বত্ব মামলা (বর্তমানে স্বত্ব-২১আই/২০২৩) দায়ের করলে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম প্রাণনাশের হুমকি দিতে থাকেন। পরবর্তীতে উচ্চ আদালত ও নিম্ন আদালতে একাধিক সিভিল রিভিশন, সিআর মামলা (কোতোয়ালী সিআর ৮১৫/২০২৪, সিআর ১৩৬৪/২০২৩) এবং সিআর ১০৫৭/২০২৫ বিচারাধীন রয়েছে, যা বর্তমানে ডিবি সিলেট তদন্ত করছে।

​২৯ জানুয়ারি ২০২৫: অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও আমিন হোসেনসহ অজ্ঞাত ব্যক্তিরা বাড়িতে এসে মামলা প্রত্যাহারের হুমকি দেয় ও গালিগালাজ করে।
​১৮ মে ২০২৫: আদালত ভবনের সামনে সিরাজুল ইসলাম ও তাঁর সহযোগীরা মামলার বাদী তৌহিদুল ইসলাম ও এম এ সাত্তারের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেন।
​২৮ ও ৩০ জুলাই ২০২৬: সর্বশেষ শুনানির দিনে আদালত প্রাঙ্গণেই এম এ সাত্তার ও তাঁর নিয়োজিত আইনজীবীকে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়।

অভিযোগে বাদী দাবি করেন, আগামী ১৯ আগস্ট ২০২৬ তারিখে উক্ত মামলার গুরুত্বপূর্ণ ধার্য তারিখ ছিল। স্বত্ব মামলা থেকে ১৮৫২২/০৬ নম্বর ভুয়া সাফকবলা দলিলটি রক্ষা করার উদ্দেশ্যেই অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পূর্বপরিকল্পিতভাবে পেশাদার অজ্ঞাত ভাড়াটে খুনিদের মাধ্যমে ১২ আগস্ট সকাল ৯টার দিকে ঘরে ঢুকে তিনটি হত্যাকাণ্ড ঘটান।

​হত্যাকারীরা কেবল তিনটি প্রাণ কেড়েই ক্ষান্ত হয়নি; ঘর থেকে জমি, মামলা ও জিডি সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ নথি ও দলিলপত্র লুট করে নিয়ে যায়।

​কোতোয়ালী মডেল থানা পুলিশ এজাহারটি গ্রহণ করে মামলার আইনি প্রক্রিয়া এবং খোয়া যাওয়া নথি উদ্ধারসহ জড়িত পেশাদার খুনিদের সনাক্তে তদন্ত শুরু করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

১০

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১১

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১২

আজ শোকাবহ ১৫ আগস্ট

১৩

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১৪

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

১৫

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

১৬

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১৭

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

১৮

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

১৯

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

২০

Design & Developed by BD IT HOST