admin
৯ মার্চ ২০২৩, ৮:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদিতে রাষ্ট্রদূত-ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর কূটনীতিকদের নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন

হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র —প্রতিনিধিঃ
সৌদি আরবের রাজধানী রিয়াদে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের অডিটোরিয়ামে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক ও সৌদি কর্মকর্তাদের নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।একুশে ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানী রিয়াদে দূতাবাসের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দেশের ১০ জন রাষ্ট্রদূতসহ ৪০ জন কূটনীতিক যোগ দেন।সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ।খবর বাপসনিঊজ।   বিশেষ অতিথি ছিলেন সৌদি আরবের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক জাতীয় কমিশনের মহাসচিব আহমেদ আলবিলাদ, ওআইসির সাংস্কৃতিক, সামাজিক বিষয়ক পরিচালক লাউচিন রাজুই ।   বিশেষ অতিথি ছিলেন সৌদি আরবের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক জাতীয় কমিশনের মহাসচিব আহমেদ আলবিলাদ, ওআইসির সাংস্কৃতিক, সামাজিক বিষয়ক পরিচালক লাউচিন রাজুই ।   এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কূটনৈতিক কোরের ডিন জিবুতির রাষ্ট্রদূত দায়া আদদীন বামাখরামা, ভারতের রাষ্ট্রদূত ড. সুহেল এজাজ খান, নাইজেরিয়ার রাষ্ট্রদূত ইয়াহিয়া লাওয়াল, স্পেনের চার্জ দ্যা এফেয়ার্স রিকার্ডো মর সোলা।   বক্তারা, একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতিতে অবদান রাখায় বাংলাদেশের প্রশংসা করেন। পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীর নিজ নিজ ভাষায় শিক্ষা গ্রহণ ও নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষার কথা তুলে ধরেন।   ভাষার বৈচিত্র্য যেকোনো দেশের জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করে তারা নিজ নিজ ভাষার চর্চা বৃদ্ধির মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা ও বৈচিত্র্য বজায় রাখার আহ্বান জানান।   বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ভাষা আন্দোলনের কথা ও মহান মুক্তিযুদ্ধের কথা তুলে ধরে বলেন, বাঙালি জাতি মাতৃভাষার অধিকার রক্ষায় জীবন দিয়েছিল যা পৃথিবীর ইতিহাসে বিরল।   তিনি বলেন, মাতৃভাষা রক্ষার দাবীতে পৃথিবীর ইতিহাসে দিবসটি সংগ্রাম ও ভাষার অধিকার আদায়ের এক উজ্জ্বলতম দৃষ্টান্ত।   বাংলাদেশের রাষ্ট্রদূত, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগের কথা উল্লেখ করে মাতৃভাষা বাংলা রক্ষা করার বিষয়ে বাঙালি জাতির অবদানের কথা বিদেশীদের কাছে তুলে ধরেন।   রাষ্ট্রদূত বলেন, দ্রুতই পৃথিবী থেকে বিভিন্ন ভাষা হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট সাংস্কৃতিক ঐতিহ্য। মাতৃভাষা রক্ষায় তিনি পৃথিবীর সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।   অনুষ্ঠানে রিয়াদস্থ বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয়ের (ইংরেজি শাখা ও বাংলা শাখা) শিক্ষার্থীরা নাচ ও গান পরিবেশন করেন।এ সময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি তথ্যচিত্র ও ১২টি ভাষায় একুশে ফেব্রুয়ারির গান পরিবেশন করা হয়। এর আগে মহান শহীদ দিবস উপলক্ষে সকালে দূতাবাস চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিত করেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। দূতাবাসে স্থাপিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সৌদি আরব সফররত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। এরপর রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সকালে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

১০

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

১২

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

১৩

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

১৪

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

১৫

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

১৬

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

১৭

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

১৮

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

১৯

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

২০

Design & Developed by BD IT HOST