News Editor
১৬ মার্চ ২০২৩, ৭:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্কুলগুলোর বাণিজ্যিক মানসিকতা দূর করবে নতুন শিক্ষাক্রম

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মীজানুর রহমান বলেছেন, বিভিন্ন স্কুলে মডেল টেস্ট নেয়ার প্রচলন রয়েছে। এ ধরনের প্রচলন থাকার কারণে আবার ওই স্কুলগুলো বিভিন্ন ধরনের কোচিংও চালায় এবং এগুলো এখন বাণিজ্যিক রূপ নিয়েছে। স্কুলগুলোতে এ ধরনের বাণিজ্যিক মানসিকতা দূর করবে ২০২৩ সালে শুরু হওয়া নতুন শিক্ষাক্রম।খবর বাপসনিউজ। চলতি বছর চালু হওয়া ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে কোনো ধরনের মডেল টেস্ট বা পরীক্ষা নেওয়া যাবে না। যদি কেউ এর ব্যতয় ঘটায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পরিচালক (মাধ্যমিক) প্রফেসর বেলাল হোসাইন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে বাংলা ইনসাইডার এর সঙ্গে একান্ত আলাপচারিতায় অধ্যাপক ড. মীজানুর রহমান এসব কথা বলেছেন। অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, নতুন শিক্ষাক্রমে পরীক্ষা নির্ভরতা কমিয়ে শ্রেণিভিত্তিক মূল্যায়নের ওপর জোর দিতে চলতি বছর থেকে মাধ্যমিক পর্যায়ের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রম চালু করা হয়েছে। এরই মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে এ দুটি শ্রেণিতে পাঠদান করাতে শিক্ষকদের বিরুদ্ধে নানা অভিযোগ আসছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে অন্যান্য শ্রেণির মতো এখানেও মডেল টেস্ট বা পরীক্ষা নেওয়া প্রস্তুতি চলছে। এসব অভিযোগ সামনে আসার পর সারাদেশে মাঠ পর্যায়ে শিক্ষক-কর্মকর্তাদের কঠোর বার্তা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। তিনি বলেন, সাধারণত নিয়ম হলো স্কুলগুলো অর্ধ বার্ষিক এবং বার্ষিক পরীক্ষা নেয়ার ব্যবস্থা। অথবা তিন মাস পর একটা এরপর ছয় মাস পর আরেকটা টার্মিনাল পরীক্ষা এবং বছর শেষে বার্ষিক পরীক্ষা। এটাই প্রচলিত নিয়ম ছিল। কিন্তু কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান বিভিন্ন ধরনের নাম দিয়ে মডেল টেস্ট নেয়া শুরু করেছে। এটি বন্ধ করতে গতকাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর নির্দেশনা দিয়েছে যে, শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে প্রচলিত কোনো পরীক্ষা/মডেল টেস্ট নেওয়া যাবে না। এই নির্দেশনা আরও আগেই দেয়া দরকার ছিল। তিনি আরও বলেন, সরকার নিশ্চিয় এটা ফলোআপ করবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে নিশ্চিয় নির্দেশনা দেয়া হবে বছরে কয়টা, কিভাবে পরীক্ষা হবে। শিক্ষকগণ শ্রেণি কক্ষে না পড়িয়ে যদি সারা বছর ধরে বিভিন্ন ধরনের মডেল টেস্ট আর পরীক্ষাই নেয় সেটা প্রকৃত শিক্ষা নয়। এতে করে বরং ছাত্রদের ওপর বাড়তি চাপ পড়ে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

১০

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

১২

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

১৩

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

১৪

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

১৫

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

১৬

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

১৭

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

১৮

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

১৯

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

২০

Design & Developed by BD IT HOST