নিজেস্ব প্রতিবেদক : সাঁথিয়ায় করমজা ইউনিয়ন বিএনপির উদ্দ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় মঙ্গলগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠ চত্তরে করমজা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাফ্ফর হোসেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আনোয়ার পারভেজ বাবলু’র সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুন নাহার খানম মিরু।
এসময় আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব মোঃ সালাহউদ্দিন খান পিপিএম, যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম (রফিক) সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST