admin
৫ মার্চ ২০২৩, ৩:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে পুলিশে চাকুরী দেওয়ার কথা বলে প্রতারণা গ্রেফতার- ১

এম.এ রফিক
জামালপুরে পুলিশ কন্সটেবল পদে চাকুরী দেওয়ার কথা বলে ইসলামপুর উপজেলার কড়ইতলা গ্রামের নাদেরের পুত্র গফুর মিয়া (২০) এর কাছ থেকে প্রতারণামূলক ভাবে ৫ লক্ষ টাকা আত্মসাৎ করে রংপুর জেলার কোতয়ালি গুপ্তপাড়া গ্রামের মৃত করিম উদ্দিনের পুত্র প্রতারক রাকিবুল ইসলাম সোহান (৫৫)। জানা যায় প্রতারক সোহান ৪-৫ মাস যাবৎ জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলী গ্রামে একটি ভাড়া বাসা নিয়ে বসবাস করে আসছিলেন। এই সুবাধে পুলিশের চাকুরী দেওয়ার কথা বলে গফুরের কাছ থেকে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এছাড়া স্থানীয় ভাবে তার বিরুদ্ধে অনেকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। প্রতারণার বিষয়টি জামালপুর সদর থানা পুলিশ জানতে পেরে শুক্রবার গভীর রাতে নারিকেলী গ্রাম থেকে প্রতারক সোহানকে গ্রেফতার করে এস.আই নজরুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ ফোর্স। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন পুলিশ নিয়োগের জন্য আগেই পুলিশ সুপার এর নির্দেশনায় একটি সতর্কতামূলক পোষ্ট দেওয়া হয়েছিল সামাজিক মাধ্যমে। যাতে সাধারন মানুষ প্রতারণার স্বীকার না হয়। সেখানে ট্রেনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের ক্ষেত্রে কোন প্রকার আর্থিক লেনদেন জড়িত হলে গ্রেফতার ও নিয়োগ বাতিল করা হবে বলে জানানো হয়েছিল। তার পরেও সামাজিক সচেতনার অভাবে অনেকে প্রতারণার স্বীকার হচ্ছে। প্রতারণার অভিযোগের ভিত্তিতে প্রতারক রাকিবুল ইসলাম সোহান কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়েরের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। এর সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারের বিষয়ে অভিযান পরিচালনা করা হবে। এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বলেন, জামালপুরে পুলিশ কন্সটেবল পদে নিয়োগের ক্ষেত্রে সরকার নির্ধারিত ১০০ টাকা ছাড়া আর কোন খরচ নেই। মেধা এবং যোগ্যতার বলেই কন্সটেবল নিয়োগ করা হবে। চাকুরী দেওয়ার নামে কেউ প্রতারনা করলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। ক্যাপশনঃ জামালপুরে পুলিশে চাকুরী দেওয়ার কথা বলে প্রতারণা করে অর্ত আত্মসাতের অভিযোগে রাকিবুল ইসলাম সোহানকে গ্রেফতার করে জামালপুর সদর থানা পুলিশ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

১০

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

১২

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

১৩

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

১৪

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

১৫

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

১৬

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

১৭

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

১৮

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

১৯

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

২০

Design & Developed by BD IT HOST