দুর্গাপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা - দৈনিক অভিযোগ বার্তা
News Editor
১৫ মার্চ ২০২৫, ৮:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা

রাজশাহী ব্যুরো : রাজশাহীর দুর্গাপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শাহিনুরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার জয়নগর ইউনিয়নের আনুলিয়া গ্রামে। ঘটনার পর থেকে নিহতের স্বামী শাহিনুর পলাতক রয়েছে।

জানা গেছে, গত ২ বছর আগে আফরিন আক্তার বৃষ্টির বিয়ে হয় ওই গ্রামের আঃ জলিলের ছেলে শাহিনুর রহমানের সাথে। বর্তমানে তাদের সংসারে ১টি কন্যা সন্তান আছে। বিয়ের পর থেকে আফরিন আক্তার বৃষ্টিকে যৌতুকের জন্য তার স্বামী শাহিনুর রহমান প্রায় নির্যাতন করে আসছিলেন।
এরই জেরে গত শুক্রবার সন্ধ্যায় আফরিন আক্তার বৃষ্টিকে মারপিট করে মুখে বিষ ঢেলে দেয় তার স্বামী। এরপর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহতের ভাই জহুরুল ইসলাম জানান, যৌতুকের দাবিসহ নানান বিষয় নিয়ে তার বোনকে প্রায় মারধর করতো শাহিনুর। শুক্রবার সন্ধ্যায় হত্যার উদ্দেশ্যে আবারও তাকে মারধর করে এবং সেই আঘাতে মারা যান। বিষয়টি ভিন্ন খাতে নেয়ার জন্য হত্যার পর তার মুখে বিষ ঢেলে দেয় স্বামী শাহিনুর।

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এরপর লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক পরিমান ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার 

জমকালো আয়োজনে বার্তা ২৪ টিভির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত 

ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বানে পুঠিয়ায় জামায়াত প্রার্থীর গণসংযোগ

পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে শিরোপার কাছে বাংলাদেশ

নারী সমাজেকে অর্থনৈতিক স্বাবলম্বী করবে ৩ টি নারী সমাবেশে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল

দুর্গাপুরে কওমী মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

আসন্ন ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে মেলান্দহে চেয়ারম্যান-মেম্বার এসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়

শাকিল খান ও তামান্না নব্বই দশকের এক স্বপ্নিল জুটি 

ঠাকুরগাঁওয়ে সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যমকর্মীদের ক্যামেরা ভাঙচুর ও মারধর – বিএমএসএস’র নিন্দা

১২ ই ফেব্রুয়ারি ফজরের নামাজ ভোট কেন্দ্রে পড়ার আহ্বান ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমান

১০

দেশে প্রথম ইনডোরে ইলিশ চাষ করবে প্রাণ-আরএফএল গ্রুপ

১১

ঘাটাইলে দখলকৃত এক একর বন ভূমি থেকে স্থাপনা উচ্ছেদ।

১২

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

১৩

দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ – তারেক রহমান

১৪

ঢাকা আরিচা মহাসড়কের মুলজানে যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ

১৫

নতুন পে স্কেলে বেতন বাড়ছে আড়াই গুণ!

১৬

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে হাঁস পেলেন রুমিন ফারহানা

১৭

মানিকগঞ্জে অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ ৫০ হাজার টাকা জরিমানা

১৮

ভোলা দৌলতখানে এসএসিপি রেইনস প্রকল্পের আওতায় ভার্মি কম্পোস্ট প্রযুক্তির উপর মাঠ দিবস অনুষ্ঠিত

১৯

রাজশাহী-৫ আসনে বিএনপির বিদ্রোহীসহ ৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ

২০

Design & Developed by BD IT HOST