admin
৯ জানুয়ারী ২০২৩, ৭:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে জাহানারা বেগম চৌধুরী ফাউন্ডেশন উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের সহায়তায় শীতার্ত ও গরীব অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ কালে বক্তারা একথা বলেন। রবিবার(৮ জানুয়ারি) দুপুর ১২ টায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ জাহানারা বেগম চৌধুরী ফাউন্ডেশন উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক ও দোহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (সুনামগঞ্জ ৫) আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয় সম্পাদক শামীম আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদের সদস্য ও ছাতক উপজেলার আওয়ামীলীগ সিনিয়র যুগ্ম আহবায়ক আজমল হোসেন সজল, নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর আব্দুল খালিক রাজা,ছাতক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, লক্ষীপুর ইউনিয়ন আ”লীগের সভাপতি শফিকুল ইসলাম রতন, বোগলা ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমান শেখ চাঁনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে দোহালিয়া ইউনিয়নের গরীব অসহায় দুস্থঃ কর্মহীন প্রায় ৬৫০ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১০

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১১

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১২

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১৩

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১৪

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

১৫

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

১৬

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

১৭

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

১৮

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

১৯

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০

Design & Developed by BD IT HOST