admin
৯ মার্চ ২০২৩, ৮:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতখানে নয় দিনেও মেলেনি জেলেদের প্রনোদনার চাল। 

জামাল খান ভোলা জেলা প্রতিনিধি।।
  ইলিশ ধরা নিষেধাজ্ঞার নয় দিন পেরিয়ে গেলেও এখনও জেলে পুনর্বাসনের চাল পাননি ভোলা জেলার দৌলতখান উপজেলার বেশিরভাগ জেলে। এতে অভাব-অনটন ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে বেকার জেলেদের। দেনা আর মহাজনের দাদনের দায় মাথায় নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন তারা। সংকট দূর করতে ইলিশ নিষেধাজ্ঞা সময়ের মধ্যেই সরকারি চাল পেতে চান তারা। তবে মৎস্য কর্মকর্তারা বলছেন খুব দ্রুত এ চাল বিতরণ প্রক্রিয়া শেষ হবে। এদিকে নিবন্ধিত হয়েও ২২ হাজার জেলের ভাগ্যে জুটবে না চাল। এতে ক্ষোভ আর অসন্তোষ বাড়ছে ওই সব জেলেদের।   ইলিশের অভয়াশ্রম রক্ষায় ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ। আর তাই, বেকার জেলেদের চলছে দুর্দিন। আয়-রোজগার বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে চরম সংকটে পড়েছেন তারা। সরকারের নিষেধাজ্ঞা থাকায় নদীতে যেতে না পারায় একদিকে সংসারের চিন্তা, অন্যদিকে এনজিও আর মহাজনের ঋণ নিয়ে দুশ্চিন্তায় জেলেরা। এমন বাস্তবতায় জেলেদের জন্য ৮০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও তা পৌঁছায়নি নয় দিনেও। এতে চরম জীবিকা সংকটে পড়েছেন জেলেরা।   উপজেলা সদরের বেশ কয়েকটি ঘাট ঘুরে দেখা গেছে, ইলিশ ধরা বন্ধ থাকায় বেকার সময় পার করছেন জেলেরা। কেউ জাল বুনছেন, কেউবা নৌকা মেরামত করে সময় পার করছেন। সিরাজ নামের এক জেলে বলেন, নয় দিন হয়ে গেছে এখনও চাল পাইনি, কবে পাবো তাও জানিনা। এনজিও থেকে কিস্তি নিয়ে সংকটে পড়েছেন আরিফ,আলমগীর মাঝি, তারা বলেন, নদীতে যাই না, উপার্জন বন্ধ হয়ে গেছে। এখন কিভাবে সংসার চালাব আর কিভাবে কিস্তি দিব? এমন সংকট শুধু তাদের নয়, একই অবস্থা বেশিরভাগ জেলের। এমন অবস্থায় তারা দ্রুত চাল পাওয়ার দাবি করেছেন।   উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন এর দেওয়া তথ্য মতে, উপজেলায় নিবন্ধিত জেলে রয়েছে প্রায় ২২ হাজার। এদের মধ্যে ভিজিএফ চাল বরাদ্দ হয়েছে ১৩ হাজার ৭ শত জেলের নামে। যে কারণে প্রায় ৮হাজার জেলে সরকারি চাল থেকে বঞ্চিত হবে।   তিনি আরও বলেন, ইলিশ নিষেধাজ্ঞার এ মাসে যাতে এনজিওগুলো জেলেদের কাছ থেকে কিস্তি না তোলে সে জন্য অনুরোধ করা হয়েছে।   নিবন্ধিত সব জেলেকে চাল দেওয়ার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মো: সাইদুজজামান বলেন, বিষয়টি মৎস্যবিভাগকে বলা হয়েছে। যাতে নিবন্ধিত সব জেলে চাল পান সেজন্য উর্ধতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে বিষয়টি দ্রুত নিষ্পত্তি করার মাধ্যমে অসহায় জেলেদেরকে ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার সু ব্যবস্থা গ্রহন করতে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ, বিএনপির অপকর্মের বিরুদ্ধেও আপসহীন এনসিপি’: সারজিস আলম

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

১০

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

১১

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

১২

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

১৩

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

১৪

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৫

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

১৬

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

১৭

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

১৮

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

১৯

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

২০

Design & Developed by BD IT HOST