নওগাঁয় শুরু হয়েছে ২ দিনব্যাপী ম্যাংগো ফেস্টিভ্যাল - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৮ জুলাই ২০২৫, ৮:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় শুরু হয়েছে ২ দিনব্যাপী ম্যাংগো ফেস্টিভ্যাল

মোকছেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার (নওগাঁ)

আমের বাণিজ্যিক রাজধানী নওগাঁর সাপাহারে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ‘ম্যাংগো ফেস্টিভ্যাল ২০২৫’ শুরু হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল ফিতা কেটে এবং বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভা হয়।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, সাপাহার থানার অফিসার ইনজার্চ (ওসি) আব্দুল আজিজ, জেলা প্রেসক্লাব সভাপতি রায়হান আলম, আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল খায়ের তরুণ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনছাসী, আম চাষী তরুণ উদ্যোক্তা সোহেল রানা প্রমূখ।

এসময় প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ আমচাষি, ব্যবসায়ী, উদ্যোক্ত, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী এ উৎসবে রয়েছে আকর্ষণীয় আমের স্টল, বিভিন্ন জাতের আম প্রদর্শন ও বিক্রয়, আম দিয়ে তৈরি খাবারের আয়োজন, কুরিয়ার সুবিধা, তথ্যসমৃদ্ধ স্টল এবং ১০০ জনের প্রশিক্ষণ কর্মসূচি। এছাড়াও সেমিনার, আম-ভিত্তিক ভোজন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। প্রতিদিন বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১০

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১১

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১২

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৩

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

১৪

সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন

১৫

বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ

১৬

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে যৌনকর্মীদের চাহিদা তুঙ্গে

১৭

হঠাৎ করে গরম হয়ে গেছে হাসপাতাল প্রাঙ্গনের মাটি

১৮

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৯

পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান

২০

Design & Developed by BD IT HOST