পত্নীতলায় আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব উদযাপন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৪ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পত্নীতলায় আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব উদযাপন

মোকছেদুল ইসলাম জেলা প্রতিনিধি,নওগাঁঃ

নওগাঁর পত্নীতলায় জাতীয় আদিবাসী পরিষদ পত্নীতলা শাখার আয়োজনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব। এ বছরের প্রতিপাদ্য ছিল— “গড় লাগি ও জোহার হামনিক্যের সংস্কৃতি, হামনিক্যের পরিচয়”।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নজিপুর পাবলিক মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রী সুবোধ উড়াও এবং সঞ্চালনা করেন মিলন মার্ডী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পরিচালক যোগেন্দ্র নাথ সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলীমুজ্জামান মিলন।

উৎসবে প্রায় ৮০টি আদিবাসী দল অংশগ্রহণ করে। নৃত্য, সংগীত ও নানা সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠান প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। বিভিন্ন উপজেলা থেকে আগত আদিবাসী সম্প্রদায়ের মানুষের মিলনমেলায় নজিপুর পাবলিক মাঠ রূপ নেয় আনন্দ-উৎসবের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১০

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১১

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১২

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৩

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১৪

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৫

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৭

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৮

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৯

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

২০

Design & Developed by BD IT HOST