পত্রিকার অফিসে মাদক কারবারীদের হামলা ও সম্পাদক কে হত্যার হুমকী - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
৬ মে ২০২৩, ১০:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পত্রিকার অফিসে মাদক কারবারীদের হামলা ও সম্পাদক কে হত্যার হুমকী

শুক্রবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর কাজলা অক্ট্রয়মোড়ে অবস্থিত পত্রিকাটির কার্যালয়ে এ হামলার এ ঘটনা ঘটে।
এ সময় অর্ধশত সশস্ত্র সন্ত্রাসী সাংবাদিক ও স্টাফদের অকথ্য ভাষায় গালাগাল করে। হামলাকারীরা অফিসের আসবারপত্র ভাংচুর ও অফিসে অবস্থানরত নারী সাংবাদিকসহ ৪ সাংবাদিককে মারধরসহ অফিসের টেবিলের ড্রয়ারে থাকা সাংবাদিক, কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতা ও অফিস খরচের ৯৭ হাজার টাকা লুট করে নিয়ে যায়। তারা সিসি ক্যামেরা ভাঙচুর করে ডিভাইসও নিয়ে যায় এবং ১টি হার্ডডিক্সও নিয়ে যায়। এছাড়াও ২টি কম্পিউটার ও ১টি ডিএসএলআর ক্যামেরা ভাংচুর করে।
সাপ্তাহিক বাংলার বিবেক ও রাজশাহীর সময়ের স্টাফ রিপোর্টার ইব্রাহীম হোসেন সম্রাট জানান, ঘটনার দিন বিকেল থেকেই মাদক কারবারিদের অফিসের অদূরে আনাগুনা করতে দেখা যায়। সন্ধ্যার পর তারা হঠাৎ করে অর্ধশতাধিক সন্ত্রাসী অফিসের বাইরে অবস্থান করে এবং ৬/৭জন অফিসে প্রবেশ করে প্রথমেই সিসি ক্যামেরার ডিভাইস খুলে নেয়। এসময় আমি বাধা দিলে আমাকে এবং সাংবাদিক দুর্জয়কে চর থাপ্পর মারতে থাকে এবং মেরে ফেলবে বলে হুমকি দিয়ে ক্যামেরা এবং কম্পিউটারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙ্গচুর চালায়।
পত্রিকাটির নারী সাংবাদিক জুলেখা বলেন, আমি অফিসে পেশাগত দায়িত্ব পালনকালে হঠাৎ কিছু সন্ত্রাসী অফিসে প্রবেশ করেই আমাদের অকথ্য ভাষায় গালাগাল শুরু করে এবং আমার সাথে অশ্লিল আচরণ করে এবং গত ৩ ও ৪ এপ্রিল প্রকাশিত মাদকের বিরুদ্ধে সংবাদটি কেন প্রকাশ হয়েছে তার কৈফিয়ত জানতে চান। তারা বলতে থাকেন, ‘তোরা আমাদের বিরুদ্ধে নিউজ করস এই সমস্ত কথা বলে, আর অফিসের আসবাবপত্র ভাঙ্গচুর করে। যাওয়ার সময় তারা বলে এর জন্য ক্ষমা না চাইলে পত্রিকা অফিস জ্বালিয়ে দেব ও সম্পাদককে গুলি করে মেরে ফেলব।’
পত্রিকাটির ফটো সাংবাদিক পারভেজ ইসলাম বলেন, তারা প্রায় ১৫ মিনিট অফিসে অবস্থান করে হুমকি দিতে দিতে থাকে। যাওয়ার সময় তারা আমাকের কিল-ঘুসি মারতে মারতে জোর করে একটি অটো রিক্সায় তুলে নিয়ে যায় এবং প্রায় দুই কিলোমিটার দুরে গিয়ে আমাকে হুমকি দিয়ে ছেড়ে দেয়।
মাদক কারবারিদের আকস্মিক হামলায় অফিসে অবস্থানরত সাংবাদিকরা ও আশপাশের লোকজন ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। এসময় তাদের হামলায় চারজন সাংবাদিক আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নেন। যাওয়ার সময় হামলাকারীরা বাংলার বিবেক পত্রিকার প্রকাশক সম্পাদক আবু হেনা মোস্তফাজামান, পত্রিকাটির নির্বাহী সম্পাদক, দৈনিক খোলা কাগজ ও দৈনিক বার্তার স্টাফ রিপোর্টার মাসুদ রানা রাব্বানীকে হত্যার হুমকি দিয়ে যায়। ও ঘটনায় হামলাকারী মাদক কারবারিদের সহযোগী আসাদুল ইসলাম দুখুকে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ আটক করেছে।
এ ঘটনায় মতিহার থানায় বাংলার বিবেকের ও রাজশাহীর সময়ের প্রশাসন কর্মকর্তা , মাসুদ আলী (পুলক) বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখসহ আরো ১০/১৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে নগরীর মতিহার থানা ওসি রুহুল আমীন বলেন, মাদক কারবারিদের পত্রিকা অফিসে হামলা, ভাঙ্গচুর, লুটপাট ও অপহরণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহীর সাংবাদিক নেতৃবৃন্দ। পৃথক বিবৃতিতে রাজশাহী মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল আউয়াল, যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন, দপ্তর সম্পাদক ইফতেখার আলম বিশাল, অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি এসএম আব্দুল মুগনী নীরো, বিএমএসএস, রাজশাহী মহানগর সভাপতি, সাগর নোমানী,, মফস্বল সাংবাদিক সোসাইটির বিভাগীয়,ভারপ্রাপ্ত সভাপতি, মাসুদ আলী পুলক, প্রমুখ এই প্রতিবাদ জানান। বিবৃতিতে তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোহন মিয়া 

ত্রিশালে ১২৭তম নজরুল জয়ন্তীর সমাপনী অনুষ্ঠিত, ‘নজরুল সিটি’ গড়ার পরিকল্পনার ঘোষণা

মাদক কারবারির নিউজ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি ও গালিগালাজের প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন

দুর্গাপুরে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ প্রশিক্ষণে অনিয়ম, বরাদ্দ লোপাটের অভিযোগ

রড বোঝাই ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ জন নিহত ,আহত বহু

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা: অভিযুক্ত ভাগিনা গ্রেফতার

বান্দরবনের মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি কৃষকের মর্মান্তিক মৃত্যু

ঢাকায় এআই ক্যামেরার নজরদারি গ্রহন ট্রাফিক ব্যবস্থায়

যৌতুকের বলি গৃহবধূ হারপিক খাইয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, শাহপরানে মামলা

র‌্যাব-১৪ ঈদুল আযহায় পশুর হাট ও যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে 

১০

বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ : স্লিপ আছে চাল নেই

১১

মাহমুদপুর বাজারে যুবলীগ নেতার সাথে ধাক্কাধাক্কি, দর্জি খাইজর মিয়ার মৃত্যুর অভিযোগ

১২

সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

১৩

লিসবনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আকতারের ওপর অতর্কিত হামলার ভিডিও ভাইরাল

১৪

সিলেটে থামছেই না নৃশংসতা: এবার গোলাপগঞ্জে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন

১৫

জামালপুরে ভিজিএফ কার্ডের প্রলোভন দেখিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

১৬

সিলেটে ছিনতাইকারী হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, গ্রেফতার হলো যে ভাবে ছিনতাইকারী

১৭

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

১৯

প্রতিবাদলিপি

২০

Design & Developed by BD IT HOST