News Editor
১২ মে ২০২৩, ৭:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাবনা চাটমোহরে ক্লেমন মিশুক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধন

পাবনা প্রতিনিধি: পাবনা চাটমোহরে ক্লেমন মিশুক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার ১২ মে সকাল সাড়ে ৯ টায় চাটমোহর পৌর সদরের বালুচর খেলার মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। পরে তিনি অতিথিদের নিয়ে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন। মিশুক ক্রীড়া চক্রের সভাপতি আবুল কালাম আজাদ বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর পৌর সভার মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো ও বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল। আরোও বক্তব্য দেন, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন, বিলচলন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন প্রমূখ। উদ্বোধনী খেলায় প্রতিদন্দিতা করে পাবনার সংগ্রাম ক্রিকেট ক্লাব ও সিরাজগঞ্জের শাহজাদপুরের আব্দুর রহমান স্মৃতি ক্রিকেট একাদশ। মিশুক ক্রীড়া চক্রের সভাপতি আবুল কালাম আজাদ বাবলু জানান, মিশুক ক্রীড়া চক্রের উদ্যোগে আয়োজিত ক্লেমন মিশুক টি-২০ক্রিকেট টুর্নামেন্ট আইসিসির নিয়ম অনুযায়ী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার দ্বারা পরিচালিত হচ্ছে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮টি দল হলো, রাজশাহীর ক্লেমন ক্রিকেট একাডেমী,পাবনার টেবুনিয়ার বাড়ইপাড়া নবদূত স্পোর্টিং ক্লাব,পাবনার সংগ্রাম ক্রিকেট ক্লাব,ঈশ্বরদী ক্রিকেটক্লাব,সিরাজগঞ্জের শাহজাদপুরের আব্দুর রহমান স্মৃতি ক্রিকেট একাদশ,চুয়াডাঙ্গার সিটি বয়েজ ক্রিকেট ক্লাব,পাবনা মোহামেডান স্পোটিং ক্লাব ও স্বাগতিক মিশুক ক্রীড়া চক্র চাটমোহর।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১০

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১১

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১২

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

১৩

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

১৪

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

১৫

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

১৬

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

১৭

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৮

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

১৯

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

২০

Design & Developed by BD IT HOST