নিউজ এডিটর
১৮ অগাস্ট ২০২৫, ৬:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জে ১৬৫ বস্তা সরকারি চালের সন্ধান

অভিযোগ বার্তা ডেস্কঃ জামালপুরের বকশীগঞ্জে দুটি বাড়িতে খাদ্য অধিদপ্তরের ১৬৫ বস্তা সরকারি চালের সন্ধান পাওয়া গেছে। সোমবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার বাট্টাজোর ইউনিয়নের চন্দ্রাবাজ মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রাবাজ মধ্যপাড়া এলাকার আজগর আলীর ছেলে আলামিনের বাড়িতে প্রথমে খাদ্য অধিদপ্তরের ১৪০ বস্তা চালের সন্ধান পাওয়া যায়। এরপর পার্শ্ববর্তী আক্কাস আলীর ছেলে সাদ্দাম আলীর বাড়িতে আরও ৪৫ বস্তা সরকারি চালের সন্ধান মেলে। সব মিলিয়ে দুটি বাড়িতে মোট ১৬৫ বস্তা চালের সন্ধান পাওয়া গেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানাকে জানানো হলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এই চালগুলো কীভাবে ব্যক্তিগত বাড়িতে মজুত করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ইউএনও জানিয়েছেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খাদ্য অধিদপ্তরের বিপুল পরিমাণ সরকারি চাল এভাবে ব্যক্তিগত বাড়িতে মজুত করার ঘটনায় সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। প্রশাসন এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করবে বলে স্থানীয়রা আশা করছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ: বিজয়ীদের মাঝে মোটরসাইকেল ও ফ্রিজ বিতরণ

১

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

২

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

৩

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

৪

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

৫

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৬

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

৭

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৮

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

৯

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১০

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১১

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

১২

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

১৩

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

১৪

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

১৫

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

১৬

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১৮

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST