News Editor
২৪ মে ২০২৩, ৭:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

ঘাটাইল (টাংগাইল) প্রতিনিধি: টাংগাইলের ঘাটাইল উপজেলার ৫ নং আনেহলা ইউনিয়নের ডাকিয়া পোটল গ্রামের ফটিক তালুকদারের মেয়ে মর্জিনা (২১) পার্শ্ববর্তী লোকেরপাড়া ইউনিয়নের লোকেরপাড়া গ্রামের শাহ আলম তালুকদারের ছেলে মাহবুব তালুকদার (২৫) এর বাড়িতে এক তরুনীর বিয়ের দাবীতে গতকাল মংগলবার (২৩ এপ্রিল) সকাল ১১টা থেকে প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়। জানা গেছে, প্রেমিক মাহবুবের লোকজন গতকাল রাতে উক্ত তরুনীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়। বর্তমানে ঐ তরুনী লোকেরপাড়া ইউনিয়নের ১,২,৩ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার কহিনুর বেগমের (৫০) বাড়িতে ঘরবন্ধী অবস্থায় আছেন। এবিষয়ে সাংবাদিকরা উক্ত মহিলা মেম্বারের বাড়িতে ভুক্তভোগী তরুনীর সাথে কথা বলতে গেলে মহিলা মেম্বারের ভাতিজা হুমায়ন কবির (৪৮) সাংবাদিকদের কাজে বাধা প্রদান করেন এবং তরুনী মর্জিনাকে গালিগালাজ করে বক্তব্য দিতে নিষেধ করেন। এদিগে প্রেমিক মাহবুব তালুকদার ঘঠনার পর হতে লাপাত্তা। খোজ নিয়ে জানা যায়, তরুনী মর্জিনার সাথে প্রেমিক মাহবুবের প্রায় ছয় বছর যাবত প্রেমের সম্পর্ক রয়েছে। ভূক্তভোগী তরুনী লোকেরপাড়া ও এস ফাজিল মাদ্রাসা থেকে আলিম পাশ করার পর প্রেমিক মাহবুব তাকে করটিয়া সাদত কলেজে ভর্তি করান। তরুনী বলেন, প্রেমিক মাহবুবকে বিয়ের কথা বললে সে বিভিন্ন রকম তালবাহানা শুরু করে এদিগে প্রেমিক মাহবুবের চাচা রফিকুলের কাছে ভুক্তভোগী তরুনী কয়েকবার তাদের মধ্যে বিদ্যমান সম্পর্কের বিষয়টি জানান এবং তাকে সামাজিক ও শরিয়াহ মোতাবেক স্বীকৃতির মাধ্যমে বিয়ের কথা প্রস্তাব দেন। কিন্ত চাচাও বিষয়টি এরিয়ে যান তাই বিয়ের প্রস্তাব গ্রহণ না করায় বিয়ের দাবীতে অবস্থান নেয়। প্রেমিক মাহবুবের চাচা রফিকুলের কাছে এবিষয়ে কথা বলতে চাইলে তিনি কিছু বলতে পারবেন না বলে দায় এরিয়ে যান। সংরক্ষিত মহিলা মেম্বার কহিনুর বলেন, আমি এ বিষয়ে অবগত ছিলাম না। আমাকে ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মিলন এবং স্থানীয় মসজিদের ইমাম আব্দুল বারী সাহেবের সুপারিশে আমার হেফাজতে রেখেছি। এবিষয়ে জানতে চাইলে লোকেরপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল হক মিলন বলেন, বিষয়টি গতকাল (মংগলবার) জেনেছি এবং জানার পর স্থানীয় ইউপি সদস্য (২নং ওয়ার্ড) মিলন মেম্বারের মাধ্যমে সংরক্ষিত মহিলা মেম্বার কহিনুর বেগমকে সাথে নিয়ে বিষয়টি সমাধান করার জন্য দায়িত্ব দিয়েছিলাম। তারা সমাধান করার চেষ্টা করে না পেরে আমাকে জানিয়েছে, ছেলের (প্রেমিক) পক্ষ থেকে সমাধান করার বিষয়ে অনাগ্রহী এবং তারা আমার কাছে আসবে না। আমি বিষয়টি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেবকে ইতিমধ্যে অবগত করেছি। মেয়ের পক্ষের লোকজন আমার কাছে এসেছিলো, তাদেরকে আমার পরিষদে অথবা থানায় অভিযোগ দিতে বলেছি। মহিলা মেম্বারের ভাতিজা হুমায়ন কবির সাংবাদিকদের কাজে বাধা দিতে পারে না, বাধা দিয়ে থাকলে নিশ্চয়ই ঠিক করেননি। সর্বশেষ বিয়ের দাবীতে অনশনরত তরুনীর সাথে মুঠো ফোনে কথা হলে জানান, মহিলা ইউপি সদস্য কহিনুর বেগম ন্যায় বিচারের আশ্বাস দিয়ে তাকে লোকেরপাড়া ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন এবং সেখানে তাকে বিভিন্ন রকম চাপ প্রয়োগ করে অভিযুক্ত প্রেমিক (মাহবুব) বাড়ীতে ফিরে আসলে পরবর্তীতে বিষয়টির সমাধান করা হবে বলে বাড়ি পাঠিয়ে দেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ, বিএনপির অপকর্মের বিরুদ্ধেও আপসহীন এনসিপি’: সারজিস আলম

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

১০

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

১১

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

১২

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

১৩

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

১৪

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৫

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

১৬

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

১৭

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

১৮

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

১৯

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

২০

Design & Developed by BD IT HOST