বড়দিন বা ক্রিসমাস ডে - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
২৪ ডিসেম্বর ২০২২, ৫:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়দিন বা ক্রিসমাস ডে

 

ড. প্রদীপ হালদারঃ

বড়দিন বা ক্রিসমাস একটি খ্রিষ্টাব্দের ধর্মীয় উৎসব যা বাৎসরিক খ্রিস্টীয় উৎসব বা বড়দিন হিসেবে পরিচিতি লাভ করে । ২৫ ডিসেম্বর তারিখে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। এই দিনটিই যিশুর প্রকৃত জন্মদিন কিনা তা এখনো জানা যায়নি। আদিযুগীয় খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে, এই তারিখের ঠিক নয় মাস পূর্বে কুমারী মা মেরির গর্ভে প্রবেশ করেন যিশু। সম্ভবত, এই হিসাব অনুসারেই ২৫ ডিসেম্বর তারিখটিকে যিশুর জন্মতারিখ ধরা হয়।

আবার ইতিহাস বলছে, ২৫ ডিসেম্বর বেথেলহেম নগরের এক গোশালায় কুমারী মা মেরির কোলে জন্মেছিলেন যিশু।
বিশ্ব থেকে হিংসা মুছতেই আবির্ভাব হয়েছিল তাঁর। বাইবেলে কিন্তু যিশুর জন্মের তারিখের কোনও সুনির্দিষ্ট উল্লেখ নেই। তবু কেন আমরা ২৫ ডিসেম্বর তার জন্মদিন পালন করি?‌

রোমান দিনপঞ্জিকা অনুসারে,২৫ মার্চ যিশু মা মেরির গর্ভে আসেন। আবার ২৫ মার্চই তিনি ক্রুশবিদ্ধ হন। এই ২৫ মার্চের ন’‌ মাস পরেই আসে ২৫ ডিসেম্বর।ক্রিসমাসের শুরু:‌ ৩৩৬ খ্রিস্টাব্দের ২৫ ডিসেম্বর রোমান সম্রাট কনস্টানটাইন এর আমলে প্রথম ক্রিসমাস উদযাপন শুরু হয়। এর পর পোপ জুলিয়াস ঘোষণা করেন যে ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিবস হিসেবে পালন করা হবে। রোমেই প্রথম যিশু খ্রিষ্টের জন্মদিন বা ক্রিসমাস পালিত হয়।
কীভাবে এক্স–মাস এলো?
ক্রিসমাস শব্দটিকে গ্রিসে বলা হয় Christos (χριστος)। যার বানানটা শুরু হয় এক্সের মতন দেখতে একটি অক্ষর দিয়ে। অনেকে মনে করেন এখান থেকেই এসেছে এক্স। আর ‘‌মাস’‌ কথাটি এসেছে ল্যাটিন শব্দ ‘‌মিসা’‌ থেকে।

ক্রিসমাসট ট্রি উৎসব – ২৫ ডিসেম্বর যিশু খ্রিষ্টের জন্মদিন উৎসব উপলক্ষে গাছ সাজানোর রেওয়াজ হাজার বছরের পুরনো। উত্তর ইউরোপে সে আমলে ফার গাছকে আলো দিয়ে সাজানো হত। সাজানো হত চেরি গাছকেও। গরিবরা কাঠের টুকরো জড়ো করে ত্রিভুজ আকার দিতেন। তার পর সাজাতেন আলো দিয়ে। আস্তে আস্তে এই রীতি ছড়িয়ে পড়ে সারা বিশ্বে।
প্রকৃতিগতভাবে এটি খ্রিষ্টীয় ধর্মানুষ্ঠান হওয়া সত্ত্বেও, একাধিক অ-খ্রিষ্টান সম্প্রদায়ও মহাসমারোহে বড়দিন উৎসব পালন করে।এমনকি কোনো কোনো ক্ষেত্রে উৎসবের আয়োজনে ধর্মনিরপেক্ষ বিষয় ভাবনার সমাবেশ এবং সকল ভেদাভেদ ভুলে সকলস্তরের মানুষের এ অনুষ্ঠান পালনে দেখা যায়।

এছাড়াও বড়দিনে উপহার প্রদান,সংগীত অনুষ্ঠান বড়দিনের কার্ড বিনিময়,গির্জায় উপাসনা,ভোজ এবং বড়দিনের বৃক্ষ আলোকসজ্জা, মালা, মিসলটো, যিশুর জন্মদৃশ্য, এবং হলি সমন্বিত এক বিশেষ ধরনের সাজসজ্জার প্রদর্শনী আধুনিককালে বড়দিন উৎসব উদ্‌যাপনের একটি অঙ্গ।
কোনো কোনো দেশে ফাদার খ্রিষ্টমাস (উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডে সান্টাক্লজ) কর্তৃক ছোটদের জন্য বড়দিনে উপহার সামগ্রী আনার প্রচলন বেশ জনপ্রিয়।
বড়দিন উৎসবের নানা অনুষঙ্গ খ্রিষ্টান ও অ-খ্রিষ্টানদের অর্থনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ।

এই উৎসব উপলক্ষে ব্যবসা-বাণিজ্য ও ক্রয়-বিক্রয়ের একটি বিশেষ মরসুম চলে। বিগত কয়েকটি শতাব্দীতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বড়দিনে অর্থনৈতিক প্রভাবটি ধীরে ধীরে প্রসারিত হতে দেখা গেছে। এবং বিশ্বের বিভিন্ন দেশের ন‍্যায় ভারত ও বাংলাদেশে বড়দিন উৎসব পালিত হয় এবং এই দিনটি একটি রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পালিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

রাজশাহীতে লিচু বাগান পাহারার সময় যুবকের ওপর হামলা ও লুটপাটের অভিযোগ

ব্যারিস্টার সুমনের জামিন আপিল বিভাগে বহাল: দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ

পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

বালিয়াডাঙ্গীতে কৃষি উন্নয়ন ও আধুনিকায়নে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত

ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৬ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিলেটের শীর্ষ মাদক ও চোরাকারবারি আলাউদ্দিন বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে

১০

ব্রাহ্মণবাড়িয়ায় রিমান্ডে থাকা আসামি হাত ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা

১১

সিংড়ার খাল পুনঃখনন কর্মসূচি পরিদর্শনে ময়মনসিংহের জেলা প্রশাসক

১২

সিলেটের সীমান্ত জনপদে ‘শিলং তীর’ জুয়ার মরণছোবল:ধ্বংসের মুখে যুবসমাজ

১৩

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে নৃশংসভাবে হত্যা: ঘাতক ফোরকান পলাতক

১৪

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকেও সচেতন হতে হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন 

১৫

গোয়াইনঘাটে চোরাচালানের স্বর্গরাজ্য: প্রশাসনের কর্মকর্তাদের মদদে গভীর রাতে সীমান্ত পার হচ্ছে অবৈধ গরু-মহিষ

১৬

মাহমুদপুরের আগ পয়লা ঠেঙ্গে পাড়া জামেমসজিদে নামাজ শেষে মুসুল্লিদের সাথে মতবিনিময় করলেন রুনু তালুকদার

১৭

সরকারি চাকরিজীবীদের শনিবারের ছুটি বাতিল, যুক্ত হবে ঈদে

১৮

জামালপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদন্ড প্রধান আসামী বেকসুর খালাস!

১৯

দেশের ১ লাখ প্রাথমিক শিক্ষার্থী পাবে বিনামূল্যে জুতা

২০

Design & Developed by BD IT HOST