মোল্লাহাটে মুক্তিপণ আদায় চেষ্টার অভিযোগে মহিলা সহ গ্রেপ্তার ৪ - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
২৮ মার্চ ২০২৩, ১১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহাটে মুক্তিপণ আদায় চেষ্টার অভিযোগে মহিলা সহ গ্রেপ্তার ৪

কা‌ফি হাসান বশার মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে যুবতী মহিলাকে দিয়ে প্রেমের ফাঁদে ফেলে এক যুবককে এনে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ আদায় চেষ্টা কালে ওই মহিলা সহ জড়িত আরও তিন যুবককে হাতেনাতে আটক করেছে মোল্লাহাট থানা পুলিশ। উপজেলার কামারগ্রাম এলাকা হতে গত রবিবার ভোর রাত ৪টার দিকে ভিকটিমকে উদ্ধার ও মুক্তিপণ আদায় চেষ্টায় জড়িতদের আটক করা হয়। আটকৃতরা হল পাশ্ববর্তী গোপালগঞ্জ জেলাধীন টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের নাসির সিকদারের ছেলে কাদের সিকদার (২১), বশার বিশ্বাসের মেয়ে মাকসুদা আক্তার নিলা (২১), আকরাম সেখের ছেলে খালিদ সেখ(১৯) ও জুয়েল ফকিরের ছেলে সাজ্জাদ ফকির(১৬)। থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, ভিকটিম রাকিব ওরফে রাশেদ (২৩) পিতা-আসলাম হাওলাদার, সাং-চরকানম, থানা+জেলা-বরিশাল। ঢাকা তেজগাঁও একটি কোম্পানিতে চাকুরী করা অবস্থায় মাকছুদা আক্তার নীলা (২১) পিতা-বশার বিশ্বাস, সাং-গিমাডাঙ্গা, থানা-টুঙ্গীপাড়া, জেলা-গোপালগঞ্জ এর সহিত সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) এ পরিচয় হয়। উক্ত পরিচয় সূত্রে আসামী মাকছুদা আক্তার নীলার আমন্ত্রনে গত ইং-২৫/০৩/২৩ তারিখ বিকাল অনুমান ০৫.৩০ ঘটিকার সময় ভিকটিম রাকিব ওরফে রাশেদ ঢাকা থেকে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় এসে নামে। সেখানে পূর্ব থেকে অপেক্ষমান আসামী মাকছুদা আক্তার নীলা বেড়ানোর কথা বলে ভিকটিম রাশেদকে একটি ইজি বাইকে তোলে। কিছুদুর যাওয়ার পর উক্ত ইজি বাইকে আরো ৪/৫জন  আসামী ওঠে। তখন আসামী মাকছুদা কৌশলে ইজি বাইক থেকে নেমে যায়। পথ থেকে উঠা  ৪/৫ জন আসামী ভিকটিম রাশেদকে মোল্লাহাট থানাধীন কামারগ্রাম সাকিনস্থ গুনির খালের মাথায় ফাকা জায়গায় আটক রেখে ভিকটিমের মোবাইল ছিনিয়ে নিয়ে তার মোবাইল হতে তার পরিবারের নিকট ভিকটিমকে খুন জখমের ভয় দেখিয়ে ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মুক্তিপন দাবি করে। ভিকটিমের পরিবার মোল্লাহাট থানা পুলিশের নিকট সহযোগীতা প্রার্থনা করলে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (সোমেন দাশ) নিজে কৌশলের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে ইং-২৬/০৩/২৩ ই তারিখ ভোর ০৪.০০ ঘটিকার সময় কামারগ্রাম হতে ভিকটিমকে উদ্ধার করেন এবং ঘটনাস্থল হইতে ৪(চার) জন আসামীকে আটক করেন। পরবর্তীতে আসামীদের বিরুদ্ধে মোল্লাহাট থানায় নিয়মিত মামলা রুজুর পর সোমবার আদালতে প্রেরন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ অরিন‘জুলাই-আগস্ট সন্ত্রাস’ বক্তব্য ঘিরে তোলপাড়

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

১০

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

১১

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১২

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৩

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে — আলমগীর হোসেন শিকদার

১৪

জাফলংয়ের ইসিএ এলাকায় রাতের আঁধারে বালু-পাথর উত্তোলনের অভিযোগ

১৫

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

১৬

শেখ পরিবারের স্বজনদের সপরিবারে প্রস্থান, গ্রেপ্তার এড়িয়ে বেশির ভাগই বিদেশে

১৭

পাকিস্তানের হাইকমিশনারের বাসভবনে আগুন: ইমরান হায়দার ও তার স্ত্রী আইসিইউতে

১৮

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয়কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণকৃত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১৯

পরিবেশবান্ধব স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চাইলেন চসিক

২০

Design & Developed by BD IT HOST