এএসএম জুবায়ের হোসেন জুয়েল মন্ডল, রাজশাহী : রাজশাহী নগরীর ব্যাস্ততম এলাকা কাদিরগঞ্জ। কফিহাউজ, রেস্টুরেন্ট ও নামীদামী ব্রান্ডের আউটলেটের কারণে এলাকাটি বেশ সরগরম। ওই এলাকাতেই রয়েছে সরকারি মহিলা কলেজ। আর কলেজের প্রধান ফটকের ঠিক বিপরীতেই রয়েছে উত্তরবঙ্গ বাটিক হাউজের আউটলেট।
সকাল থেকে মধ্যরাত অবদি চলে নানা বয়সী ক্রেতাদের আসা-যাওয়া। উপচে পড়া ভীড়ের মধ্যে অনেকটা হাসিমুখেই ক্রেতাদের সামলাচ্ছেন উত্তরবঙ্গ বাটিক হাউজের কর্মকর্তা-কর্মচারীরা। ক্রেতাদের কেউ এসেছেন পরিবার পরিজন সহ। কেউ প্রথমবার এসেছেন, আবার কেউ এসেছেন দ্বিতীয়বার। সুলভ মূল্যে পছন্দের পোশাক কিনে তবেই বাড়ি ফিরছেন ক্রেতারা।
গত ১৫ ফেব্রুয়ারি রাজশাহী নগরীতে যাত্রা শুরু করে উত্তরবঙ্গ বাটিক হাউজ। স্বল্প সময়ে বাহারি পোশাকের বৈচিত্রময় সংগ্রহশালার কারণেই ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করেছে উত্তরবঙ্গ বাটিক হাউজ।
সব ধরনের ক্রেতার বিষয়টি মাথায় রেখে বিভিন্ন প্যাকেজে উত্তরবঙ্গ বাটিক হাউজে চলছে ধামাকা অফার। স্টুডেন্ট প্যাকেজ, কাপল প্যাকেজ থেকে শুরু করে বিভিন্ন প্যাকেজে রয়েছে আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট। এতে সন্তুষ্ট ক্রেতারাও
উত্তরবঙ্গ বাটিক হাউজের পরিবেশক রিপন আলী জানান, উত্তরবঙ্গ বাটিক হাউজ সব সময় চেষ্টা করে মানুষের দোরগড়ায় ভালো একটা প্রোডাক্ট পৌঁছে দেয়ার। ভালো প্রোডাক্ট পৌঁছে দেয়ার প্রচেষ্টা অনেক প্রতিষ্ঠানই করে থাকে। কিন্তু কিছু জায়গায় আমরা ভিন্ন। যেমন- মূল্য এবং গুণগত মান। অনেক প্রতিষ্ঠান প্রোডাক্ট ভালো দিলেও স্বল্প মূল্য প্রোডাক্ট দিতে পারে না। সেই জায়গায় উত্তরবঙ্গ বাটিক হাউজ লো বাজেটে প্রোডাক্ট সেলের বিষয়টি মাথায় রাখছে। লো বাজেটে মানসম্মত প্রোডাক্ট ক্রেতাদের সহজেই আকৃষ্ঠ করেছে।
আমরা চেষ্টা করতেছি প্রতিটি পণ্যের কোয়ালিটি বজায় রেখে সর্বনিম্ন যে মূল্য দেয়া যায় সেই মূল্যে দেওয়ার জন্য৷ এজন্য উত্তরবঙ্গ বাটিক হাউস রাজশাহী বাসীর পছন্দের একটি জায়গা হয়ে উঠেছে মাত্র এক মাসের মধ্যে।
রিপন জানান, উত্তরবঙ্গ বাটিক হাউজের প্রধান শাখা ঢাকা নারায়ণগঞ্জের বান্টি বাজারের মজিবুল্লাহ শপিং কমপ্লেক্সে। দীর্ঘ তিন বছর যাবত সুনামের সাথে পরিচালনা হয়ে আসছে। সেখানে আমরা হোলসেল করে থাকি। তার পরিপ্রেক্ষিতে আমরা রাজশাহীতে একটি শোরুম দেয় এবং শোরুম দেওয়ার পরে রাজশাহীবাসীর এতবেশী ভালোবাসা পেয়ে গেছি। কেন পেয়েছি আমাদের প্রোডাক্ট কোয়ালিটি মূল্য ইত্যাদির কারণে। আমরা সব সময় চেষ্টা করি একজন মানুষ যখন আমাদের কাছে আসে তার পছন্দের মানুষ বা প্রিয়জন অথবা নিজের জন্য পোশাক নিতে সে পোশাকটা ভালোভাবে যেন প্রোভাইড করতে পারি এবং সেই পোশাকের গুণগত মানসম্পন্ন কোয়ালিটি নিশ্চিত করে। এখানেই শেষ না, একজন কাস্টমার একটা প্রোডাক্ট নিয়ে গেছে তার যদি পছন্দ না হয় সেটা এক্সচেঞ্জ করে নিতে পারবে। একজন কাস্টমারের সকল ধরনের সুযোগ সুবিধা দেয়ার জন্যই রাজশাহীবাসীর পছন্দনীয় প্রতিষ্ঠান হয়ে উঠেছে উত্তরবঙ্গ বাটিক হাউস। এটি যেন বজায় থাকে সেই প্রচেষ্টাই করছে উত্তরবঙ্গ বাটি হাউজ।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST