নিউজ এডিটর
১২ মে ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

আরিফুল ইসলাম, রাজশাহী: ১২ মে ২০২৬ (মঙ্গলবার) সকালে রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন করা হয়েছে। “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ—জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি ও কেক কাটার আয়োজন করা হয়। আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল নার্সিং কলেজ, রাজশাহীর চেয়ারম্যান এডভোকেট মো: আরমান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল নার্সিং কলেজের এমডি রজব আলী খন্দকার, অধ্যক্ষ মোসা: ফেরদৌস আরা বেগম এবং পরিচালক কামরুন নাহার ডায়না। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও নার্সিং বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজে এসে শেষ হয়। পরে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে এডভোকেট মো: আরমান আলী বলেন, “নার্সরা স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান শক্তি। একজন রোগীর সুস্থতা ও মানসিক সাহস জোগাতে নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দক্ষ, প্রশিক্ষিত ও ক্ষমতায়িত নার্স তৈরি করার বিকল্প নেই। গ্লোবাল নার্সিং কলেজ সবসময় আন্তর্জাতিক মানসম্পন্ন নার্স তৈরিতে কাজ করে যাচ্ছে।” বিশেষ অতিথিদের বক্তব্যে নার্সদের পেশাগত দক্ষতা, মানবিকতা ও দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতকে আরও সমৃদ্ধ করতে নার্সদের আধুনিক প্রশিক্ষণ ও কর্মপরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। অনুষ্ঠান শেষে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে সকলের মধ্যে আনন্দঘন পরিবেশ বিরাজ করে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

১

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

২

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

৩

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

৪

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৫

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

৬

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৭

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

৮

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

৯

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১০

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

১১

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

১২

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

১৩

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

১৪

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

১৫

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১৭

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১৯

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

২০

Design & Developed by BD IT HOST