রেললাইনের হুক ভেঙে আটকে গেছে বগি, চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৬ জুলাই ২০২৫, ৭:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রেললাইনের হুক ভেঙে আটকে গেছে বগি, চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ

চট্টগ্রাম প্রতিনিধিঃ

কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসের গার্ড ব্রেক বগির হুক ভেঙে গেছে। এতে মূল ট্রেনের সঙ্গে বগিটি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে কেউ হতাহত হয়নি। তবে এই রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ছেড়ে যায়নি।

আজ শনিবার বেলা ৩টা ১০ মিনিটে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ মিনিট আটকে ছিল কক্সবাজার এক্সপ্রেস। পরে বিচ্ছিন্ন হওয়া বগিটি সেখানে রেখে মূল ট্রেন চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে।

গার্ড ব্রেক বগিতে মূলত ট্রেনের পরিচালক বা গার্ড থাকেন। আর এই বগিতে খাবারও থাকে। কক্সবাজার এক্সপ্রেস আজ দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার স্টেশন ছেড়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। এরপর এই ট্রেন ঢাকায় যাওয়ার কথা।

রেলওয়ের গোমদণ্ডী স্টেশনের মাস্টার মোহাম্মদ তারেক বলেন, গোমদণ্ডী স্টেশন পার হওয়ার পর কক্সবাজার এক্সপ্রেসের একদম শেষের বগিটির হুক ভেঙে গেছে। এ কারণে প্রায় ৩০ মিনিট কক্সবাজার এক্সপ্রেস থেমে ছিল সেখানে। পরে বগিটিকে রেখে কক্সবাজার এক্সপ্রেস ছেড়ে যায়। এখন উদ্ধারকারী ট্রেন এনে গার্ড ব্রেক বগি উদ্ধার করার প্রক্রিয়া চলছে।

এদিকে আজ বেলা ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছাড়ার কথা ছিল প্রবাল এক্সপ্রেস। কিন্তু এ দুর্ঘটনার কারণে বিকেল চারটায়ও এই ট্রেন ছেড়ে যায়নি। তা চট্টগ্রাম স্টেশনে ছিল।

চট্টগ্রাম স্টেশনের মাস্টার আবু৪ জাফর মজুমদার বলেন, চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে গোমদণ্ডীতে কক্সবাজার এক্সপ্রেসের একটি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে ওই লাইন এখন ব্লক (বন্ধ) হয়ে আছে। চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে বগিটি সরিয়ে নেওয়ার পর রেললাইন দিয়ে ট্রেন চলাচলের উপযোগী হবে। বিচ্ছিন্ন হওয়া বগি সরিয়ে না নেওয়া পর্যন্ত প্রবাল এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশন ছাড়বে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১০

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১১

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১২

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৩

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

১৪

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

১৫

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১৬

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

১৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

১৮

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

১৯

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST