শুক্রবারে মেট্রোরেলের সময়সূচি পরিবর্তন - দৈনিক অভিযোগ বার্তা
নিউজ এডিটর
১৭ জানুয়ারী ২০২৫, ৬:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শুক্রবারে মেট্রোরেলের সময়সূচি পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

রাজধানীর জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল এখন থেকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার দুপুর ৩টা থেকে চালু হয়ে রাত ৯.৪০ পর্যন্ত চলাচল করবে। ফলে বন্ধের দিন মেট্রোরেল চলাচলের সময় বাড়ল।মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-ব্যবস্থাপক (প্রশাসন) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন সময়সূচি জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী ১৭ জানুয়ারি থেকে প্রতি শুক্রবার দুপুর সাড়ে ৩টার পরিবর্তে ৩টা থেকে মেট্রো চলাচল করবে। সেই হিসেবে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন দুপুর ৩টায় ছাড়বে এবং সর্বশেষ ট্রেন রাত ৯টায় ছাড়বে।

অন্যদিকে মতিঝিল থেকে প্রথম ট্রেন দুপুর ৩টা ২০ মিনিটে ছাড়বে এবং সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে ছাড়বে। উভয়দিকের চলাচলে প্রতি ট্রেনের মধ্যে বিরতি থাকবে ১০ মিনিট।

আরও জানানো হয়, উত্তরা উত্তর স্টেশন থেকে শুক্রবার দুপুর ২টা ৪৫ মিনিট থেকে এবং মতিঝিল স্টেশন থেকে দুপুর ৩টা ৫ মিনিটে একক যাত্রার টিকিট বিক্রি শুরু হবে। একই সঙ্গে র‌্যাপিড পাস কেনা এবং এমআরটি বা র‌্যাপিড পাসে টাকা প্রবেশ করানো যাবে।

মেট্রোরেল চলাচলের অন্য সব কার্যক্রম আগের মতোই অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক পরিমান ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার 

জমকালো আয়োজনে বার্তা ২৪ টিভির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত 

ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বানে পুঠিয়ায় জামায়াত প্রার্থীর গণসংযোগ

পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে শিরোপার কাছে বাংলাদেশ

নারী সমাজেকে অর্থনৈতিক স্বাবলম্বী করবে ৩ টি নারী সমাবেশে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল

দুর্গাপুরে কওমী মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

আসন্ন ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে মেলান্দহে চেয়ারম্যান-মেম্বার এসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়

শাকিল খান ও তামান্না নব্বই দশকের এক স্বপ্নিল জুটি 

ঠাকুরগাঁওয়ে সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যমকর্মীদের ক্যামেরা ভাঙচুর ও মারধর – বিএমএসএস’র নিন্দা

১২ ই ফেব্রুয়ারি ফজরের নামাজ ভোট কেন্দ্রে পড়ার আহ্বান ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমান

১০

দেশে প্রথম ইনডোরে ইলিশ চাষ করবে প্রাণ-আরএফএল গ্রুপ

১১

ঘাটাইলে দখলকৃত এক একর বন ভূমি থেকে স্থাপনা উচ্ছেদ।

১২

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

১৩

দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ – তারেক রহমান

১৪

ঢাকা আরিচা মহাসড়কের মুলজানে যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ

১৫

নতুন পে স্কেলে বেতন বাড়ছে আড়াই গুণ!

১৬

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে হাঁস পেলেন রুমিন ফারহানা

১৭

মানিকগঞ্জে অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ ৫০ হাজার টাকা জরিমানা

১৮

ভোলা দৌলতখানে এসএসিপি রেইনস প্রকল্পের আওতায় ভার্মি কম্পোস্ট প্রযুক্তির উপর মাঠ দিবস অনুষ্ঠিত

১৯

রাজশাহী-৫ আসনে বিএনপির বিদ্রোহীসহ ৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ

২০

Design & Developed by BD IT HOST