সুপারি গাছ থেকে বছরে আয় কোটি টাকা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৫ জুন ২০২৬, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুপারি গাছ থেকে বছরে আয় কোটি টাকা

কুড়িগ্রামে একই পরিবারের চারভাই মিলে সুপারি গাছ লাগিয়ে সিজনে আয় করছেন প্রায় কোটি টাকা। পাশাপাশি সাথী ফসল হিসেবে চুইঝাল, লটকন ও পানপাতা বিক্রি করে বাড়তি আয় হচ্ছে আরও ৮ থেকে ১০ লাখ টাকা।

বাগানটি রংপুর বিভাগে সবচেয়ে বড় বাগান হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই বাগানে কর্মসংস্থানের পাশাপাশি চারা বিক্রি করেও আশানুরূপ লাভ করছেন তারা।

কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ধণঞ্জয় গ্রাম। প্রায় ৭০ বছর পূর্বে এই গ্রামের মৃত বাব উল্যাহ প্রায় ৩ একর জমিতে প্রথম সুপারি গাছ রোপণ করেন। মাটি সুপারি চাষের উপযোগী হওয়ায় তার পরিবারের ৪ সন্তান ও তাদের ছেলেমেয়েরা মিলে এখন ২০ একর জমিতে প্রায় ৫০ হাজার সুপারি চাষ করছেন। এছাড়াও সুপারির চারা বিক্রি করে লাভবান হচ্ছেন তারা। প্রতিবেশীরাও সুপারি গাছ লাগিয়ে দেখছেন লাভের মুখ।

শ্রমিক স্বাধীন মিয়া বলেন, এই বাগানে আমরা সারাবছর কাজ করতে পারছি। এতে আমাদের সংসার চলছে। প্রতিদিন ভোরবেলা থেকে আমরা বাগান পরিচর্চা করি। সুপারি বড় হলে সেগুলো কেটে মাটির নীচে পুঁতে রাখি।

শ্রমিক শ্রী চঞ্চলা রাণী বলেন, আমি বারোমাস কাজ করি বাগানে। যে টাকা পাই তাই দিয়ে আমার সংসার ভালো চলে। ছেলে-মেয়েদেরকে লেখাপড়া করাইছি, মেয়েদেরকেও বিয়ে দিয়েছি।

স্থানীয় আলামিন মিয়া বলেন, চার ভাইয়ের সুপারির বাগান দেখে আমি একটি ছোট বাগান করেছি। সুপারির বাগানে কম খরচ হওয়ায় ভালো লাভ করছি।

চারা বিক্রেতা আসাদুল ইসলাম বলেন, আমি এখান থেকে নিয়মিত সুপারি গাছের চারা কিনে বাজারে বিক্রি করি, তাতে আমারও লাভ হয়। এই গাছের সুপারি বড় হওয়ায় চাহিদা বেশি।
বাব উল্যাহর ছেলে হানিফুল ইসলাম বলেন, কম খরচে বেশি আয় হওয়ায় আমার বাবা প্রথম সুপারি গাছ লাগান। পরবর্তীতে আমরা সেই বাগান বড় করতে পেরেছি। এখন সুপারির পাশাপাশি আমরা চুইঝাল, লটকন ও পানপাতা রোপণ করেছি। সব মিলে বাগানে প্রায় ৫০ হাজার সুপারির গাছ রয়েছে।

বাব উল্যাহর নাতি তৌফিক আহমেদ শাহীন বলেন, চাচা-ভাতিজা মিলে আমরা প্রায় ২০ একর জমিতে সুপারি গাছ লাগিয়েছি। প্রতি সিজনে আমরা ৮০ থেকে ৯০ লাখ টাকার সুপারি বিক্রি করতে পারছি। পাশাপাশি সাথী ফসল হিসেবে চুইঝাল, লটকন ও পানপাতা থেকে আরও ৮ থেকে ১০ লাখ টাকা আয় করতে পারছি। এর মধ্যেমে ৮ থেকে ১০টি পরিবারের কর্মসংস্থান হয়েছে। এর ফলে তাদের সাথে আমরাও মোটামুটি ভালোভাবে চলতে পারছি।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নাহিদা আফরীন জানান, রংপুর অঞ্চলে সবচেয়ে বেশি সুপারি চাষ হয় কুড়িগ্রাম জেলায়। এবার ১৫২০ হেক্টর জমির সুপারি গাছে ফলন হয়েছে ১৪ হাজার ৩৯৫ মেট্রিন টন। অল্প পরিশ্রমে কম সময়ে সুপারি থেকে লাভবান হওয়ায় লোকজন সুপারি চাষে ঝুঁকছে। আমরা কৃষকদের সুপারি বাগানে নানাবিধ ফলসহ চুইঝাল ও লটকন লাগাতে পরামর্শ প্রদান করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনিরামপুরে প্রবাসী যুবককে প্রেমের ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ

আশুলিয়ায় ইয়াবা ও গাজাসহ ৭ মাদক বিক্রেতা আটক

বিশ্বকাপের মঞ্চ মাতালেন বাংলাদেশের শ্রীমঙ্গলের ছেলে সঞ্জয় দেব ও নোরা ফাতেহি

বিয়ে না দিলে পড়ালেখা করবে না

নীরবতা ভাঙার সময় এখনই: মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

মাহমুদপুর ইউপিতে পরিবর্তনের ডাক: সর্বস্তরের মানুষের পছন্দের শীর্ষে জিএস রুনু তালুকদার

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

বাজেটে দেশে উৎপাদিত মদের দাম বৃদ্ধির প্রস্তাব

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

১০

আমার বউ নিয়ে গেছে,তাই আমিও ওর বউ নিয়ে এসেছি

১১

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

১২

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

১৩

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

১৪

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

১৫

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

১৬

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

১৭

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

১৮

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

১৯

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST