সেতুর প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চান এলাকাবাসী - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
৩১ মে ২০২৩, ৪:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সেতুর প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চান এলাকাবাসী

জামালপুর প্রতিনিধিঃ

একটি সেতু করে দেবেন বলে ৫১ বছর ধরে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন জনপ্রতিনিধিরা। নির্বাচন এলেই ছুটে আসেন এই এলাকায়। গ্রামের সহজসরল মানুষকে শোনান আশার বাণী। কিন্তু নির্বাচন শেষে তাদের আর দেখা মেলে না। তাই আক্ষেপের যেনো শেষ নেই জনসাধারণের।

বুধবার (৩১ মে) দুপুরে গামারতলা খেয়াঘাটে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে এই আক্ষেপের কথা জানান জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চরপোগদিঘা গ্রামের বাসিন্দারা। এসময় তাদের সাথে এসে যোগ দেন স্থানীয় যমুনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ আশপাশের এলাকার লোকজন।

তারা জানান, একপাশে সরিষাবাড়ী অন্যপাশে কাজিপুর উপজেলা। এর মাঝখান দিয়ে বয়ে চলেছে ২০০ বছরের পুরোনো সুবর্ণখালি নদী। নদীর পূর্ব ও পশ্চিম পাড়ে সরিষাবাড়ী উপজেলাসহ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ২০-২৫টি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষের বসবাস। সড়কপথে কাজিপুর উপজেলার দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার এবং নৌপথে প্রায় ২৫ কিলোমিটার। শুকনো মৌসুমে নদীতে চর পড়ে যায়। তখন যাতায়াত করা কষ্টসাধ্য হয়ে পড়ে তাদের। তাই ওই এলাকার অধিকাংশ লোকজন যোগাযোগের জন্য এই রাস্তাটি ব্যবহার করে থাকেন। কিন্তু দীর্ঘদিন ধরে সেতুর অভাবে ওই এলাকার লোকজনসহ সরিষাবাড়ীর লক্ষাধিক মানুষ দুর্ভোগে রয়েছেন।

আন্দোলনকারীরা আরো জানান, সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন জনপ্রতিনিধিরা। ছুটছেন ভোটারদের দোরগোড়ায়, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। আর এই নির্বাচনের আগেই তারা এই সেতুর বাস্তবায়ন চান। তারা প্রতিশ্রুতি বিশ্বাস করেন না। যারাই নির্বাচিত হবেন তাদের কাছেই তাদের একটাই দাবি সুবর্ণখালি নদীর ওপর সেতু চাই।

যমুনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বাবু বলেন, নদীর পশ্চিম পাশে একটি উচ্চ বিদ্যালয়, কয়েকটি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ-মাদ্রাসাসহ নানা ধরনের স্থাপনা রয়েছে। এসকল শিক্ষা প্রতিষ্ঠানে অনেক শিক্ষার্থীরা পড়ালেখা করেন। অথচ একটি সেতুর অভাবে তারা সময়মতো স্কুলে আসা যাওয়া করতে পারে না। শুকনো মৌসুমে আসতে পারলেও বর্ষায় পড়তে হয় দুর্ভোগে। এছাড়াও কৃষকরা এ অঞ্চলের উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিতে পারেন না সঠিক সময়ে, ফলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় তারা। তাই অতিদ্রুত সময়ের মধ্যে একটি সেতুর দাবি করেন তিনি।

পোগলদিঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফুল আলম মানিক বলেন, সেতুটি এলজিইডির তালিকাভুক্ত। সেতুটি অতিদ্রুত সময়ের মধ্যে কিভাবে করা যায়, সে বিষয়ে স্থানীয় সংসদ সদস্যসহ সকলের সাথে কথা বলা হবে বলে জানান তিনি।

সরিষাবাড়ী উপজেলা প্রকৌশলী জাহিদুর রহমান বলেন, সেতুটি এলজিইডির তালিকাভুক্ত। ইতিমধ্যে আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলেছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

রাজশাহীতে লিচু বাগান পাহারার সময় যুবকের ওপর হামলা ও লুটপাটের অভিযোগ

ব্যারিস্টার সুমনের জামিন আপিল বিভাগে বহাল: দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ

পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

বালিয়াডাঙ্গীতে কৃষি উন্নয়ন ও আধুনিকায়নে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত

ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৬ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিলেটের শীর্ষ মাদক ও চোরাকারবারি আলাউদ্দিন বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে

১০

ব্রাহ্মণবাড়িয়ায় রিমান্ডে থাকা আসামি হাত ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা

১১

সিংড়ার খাল পুনঃখনন কর্মসূচি পরিদর্শনে ময়মনসিংহের জেলা প্রশাসক

১২

সিলেটের সীমান্ত জনপদে ‘শিলং তীর’ জুয়ার মরণছোবল:ধ্বংসের মুখে যুবসমাজ

১৩

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে নৃশংসভাবে হত্যা: ঘাতক ফোরকান পলাতক

১৪

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকেও সচেতন হতে হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন 

১৫

গোয়াইনঘাটে চোরাচালানের স্বর্গরাজ্য: প্রশাসনের কর্মকর্তাদের মদদে গভীর রাতে সীমান্ত পার হচ্ছে অবৈধ গরু-মহিষ

১৬

মাহমুদপুরের আগ পয়লা ঠেঙ্গে পাড়া জামেমসজিদে নামাজ শেষে মুসুল্লিদের সাথে মতবিনিময় করলেন রুনু তালুকদার

১৭

সরকারি চাকরিজীবীদের শনিবারের ছুটি বাতিল, যুক্ত হবে ঈদে

১৮

জামালপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদন্ড প্রধান আসামী বেকসুর খালাস!

১৯

দেশের ১ লাখ প্রাথমিক শিক্ষার্থী পাবে বিনামূল্যে জুতা

২০

Design & Developed by BD IT HOST