আমিরের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে জামায়াত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১ অগাস্ট ২০২৫, ৫:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমিরের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে জামায়াত

অভিযোগ বার্তা ডেস্কঃ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের দ্রুত সুস্থতা কামনায় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের দোয়া কামনা করেছে দলটি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) এক বিবৃতিতে জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এ আহ্বান জানান।এক বিবৃতিতে তিনি বলেন, ‘ডা. শফিকুর রহমান অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন,‘তিনি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে তার সক্রিয় উপস্থিতি অত্যন্ত প্রয়োজনীয়।

দ্রুত আরোগ্যের জন্য দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ এবং দেশে-বিদেশে অবস্থানরত সকল শুভানুধ্যায়ীদের মহান আল্লাহর কাছে দোয়া করার অনুরোধ জানান তিনি।

এর আগে বুধবার (৩০ জুলাই) জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ায় চিকিৎসকরা দ্রুত বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন জামায়াত আমিরের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ নজরুল ইসলাম।

তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ মঞ্চে পড়ে যাওয়ার পর জামায়াত আমিরের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। বুধবার কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের অধীনে সম্পন্ন হওয়া এনজিওগ্রামে হার্টে তিনটি বড় ধরনের ব্লক ধরা পড়ে।

তিনি আরও বলেন,চিকিৎসকরা এনজিওপ্লাস্টি না করে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন।’জামায়াত আমিরের ‘মোটামুটি সুস্থ’ থাকার তথ্য দিয়ে তার ব্যক্তিগত সহকারী নজরুল বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে আমির বুধবার বেলা ১১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে বিকাল ৪টার দিকে তার এনজিওগ্রাম করা হয়।

তার বাইপাস সার্জারি কবে, কখন করা হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১০

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১১

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১২

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৩

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

১৪

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

১৫

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১৬

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

১৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

১৮

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

১৯

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST