নিউজ এডিটর
১৮ জুলাই ২০২৫, ৯:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

একটি চাউলের কার্ডের জন্য বিভিন্ন দফতরে ঘুরে ঘুরে ক্লান্ত সাবেক মেম্বারঃ জমির হোসেন

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ ছেলের বউয়ের চালের কার্ডের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন কোটচাঁদপুরের সাবেক মেম্বর জমির হোসেন।বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুর উপজেলার সামনে দেখা হলে এ সব কথা বলেন তিনি। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,ভালনারেবল উইমেন বেনিফিট ( ভিডব্লিউবি) প্রকল্পের আওতায় কোটচাঁদপুরে ১০৮৬ জন নারীকে কার্ডের মাধ্যমে ৩০ কেজি করে চাল দিবেন সরকার। ওই চালের কার্ডের জন্য স্থানীয় সংরক্ষিত মহিলা সদস্যের কাছে ভোটার আইডিসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছিলেন রেহেনা খাতুন। তিনি ছিলেন গালিমপৃর গ্রামের জয়নাল হোসেনের স্ত্রী। আর কুশনা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জমির হোসেনের ছেলের বউ। বুধবার রাতে জানতে পারেন তাদের চালের কার্ডটি হয়নি। এরপর বৃহস্পতিবার সকালে ওই মহিলা সদস্য ও ছেলের বউকে সাথে নিয়ে কোটচাঁদপুর উপজেলায় আসেন তিনি। দপ্তরে দপ্তরে ঘুরে ফিরছিলেন বাড়ি। এ সময় উপজেলার সামনের ফটকে দেখা হয় সাবেক ওই ইউপি সদস্যের সঙ্গে। জিজ্ঞেস করতেই দুই চোখ বেয়ে জল পড়তে থাকে। এরপর বলেন,যে হাত দিয়ে এক সময় শত শত মানুষের চালের, কার্ড,বিধবা,বয়স্ক ভাতা সহ একাধিক ভাতার কার্ড করে দিয়েছি। আজ আমার ছেলের বউয়ের চালের কার্ডেন জন্য মানুষের কাছে হাত পাততে হচ্ছে।তিনি বলেন,১৯৯৬ সাল। সে সময় কুশনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন ইসলাম উদ্দিন। আমি ছিলাম ওই বোর্ডের মেম্বর।তিনি আরো বলেন,গেল ২৫ বছর ধরে আমি কাজ কর্ম করতে পারিনা। বাড়িতে বসেই থাকি। একপ্রকার পঙ্গু বলা যায়। শুধু মাত্র ছেলের আয় রোজগারে সংসার চলে। এ জন্য একটি চালের কার্ড করতে মহিলা মেম্বরের কাছে কাগজপত্র জমা দিয়ে ছিলেন আমার ছেলের বউ রেহেনা খাতুন।সংরক্ষিত মহিলা সদস্য রনেকা খাতুন বলেন,আমি চালের কার্ডের জন্য তিন জনের কাগজপত্র জমা দিয়েছিলাম চেয়ারম্যানের কাছে। সে কাগজপত্র থেকে একটি কার্ডও হয়নি। তবে কেন হয়নি সে কথা বলতে পারেননি ওই মহিলা সদস্য।তিনি বলেন,আমি শুনেছি ওনি এক সময় কুশনা ইউনিয়নের নাম ডাক আলা মেম্বার ছিলেন। এখন রোগ ভোগে পড়ে অসুস্থ্য হয়ে পড়েছেন। মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম বলেন,চেয়ারম্যান, ইউপি সদস্যরা ও নেতৃবৃন্দরা যে তালিকা দেন। আমরা সেটাই গ্রহন করে, তালিকা প্রস্তুত করি। এ বছর যে তালিকা আমার হাতে এসেছে,সেই তালিকায় ওনার নাম নাই।কুশনা ইউনিয়নের চেয়ারম্যান শাহাদুজ্জামান সবুজ বলেন,আপনারা তো ভালই জানেন এখন ওই সব কাজে চেয়ারম্যান, মেম্বারদের কোন হাত নাই। স্ব স্ব ওয়ার্ডের দলীয় নেতাদের তালিকা অনুযায়ী তালিকা করা হয়। এরপরও দোষ সব চেয়ারম্যানের। তিনি বলেন,যে সব তালিকা মহিলা বিষয়ক কর্মকর্তার কাছে গিয়ে জমা হয়,সেটা আবার দেখার দায়িত্ব মহিলা বিষয়ক কর্মকর্তার। তিনি যদি দেখেন কোন অস্বচ্ছল পরিবার না পেয়ে স্বচ্ছল পরিবারের মানুষ পেয়েছেন, সেটা তিনি বাদ দিতে পারেন।কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলামের মোবাইল বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাসের খনির শহরেই গ্যাসের হাহাকার: চরম দুর্ভোগে ব্রাহ্মণবাড়িয়াবাসী

১

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ: বিজয়ীদের মাঝে মোটরসাইকেল ও ফ্রিজ বিতরণ

২

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

৩

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

৪

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

৫

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

৬

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৭

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

৮

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৯

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

১০

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১১

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১২

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

১৩

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

১৪

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

১৫

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

১৬

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

১৭

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১৯

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST