গাজায় ‘নিজেদের গুলিতেই’ ৩১ ইসরায়েলি সেনা নিহত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৬ জুলাই ২০২৫, ৪:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় ‘নিজেদের গুলিতেই’ ৩১ ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ

ফিলিস্তিনের গাজায় চলমান স্থল অভিযানে ‘ভুলবশত’ ইসরায়েলি বাহিনীর গুলিতে (ফ্রেন্ডলি ফায়ার) তাদের ৩১ সেনা নিহত হয়েছে।

ইসরায়েলি আর্মি রেডিওর বরাতে মিডল ইস্ট মনিটর শুক্রবার লিখেছে, স্থল অভিযান শুরুর পর থেকে ৪৪০ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে ৭২ জন নিহত হয়েছে নিজেদের অভিযানের সময় দুর্ঘটনায়, যা মোট মৃত্যুর ১৬ শতাংশ।

অভিযানের সময় ঘটা দুর্ঘটনায় নিহত ইসরায়েলি সেনাদের মধ্যে ৩১ জন নিজেদের ছোড়া গুলিতে, গোলাবারুদ সংশ্লিষ্ট দুর্ঘটনায় ২৩ জন,সাঁজোয়া যানের চাকায় পিষে সাতজন আর অজানা গুলির ঘটনায় আরও ছয়জন নিহত হয়েছেন।

গত ১৮ মার্চ ইসরায়েলি বাহিনী গাজায় পুনরায় আক্রমণ শুরু করার পর থেকে তাদের ৩২ সেনা নিহত হয়েছে, এর মধ্যে অভিযান সংক্রান্ত দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে।

আর্মি রেডিও বলছে, আরও পাঁচ সেনার মৃত্যু হয়েছে কর্মক্ষেত্রে দুর্ঘটনায়। যেমন প্রকৌশল যন্ত্রপাতি ব্যবহারে অসাবধানতা ও পড়ে যাওয়ার মত দুর্ঘটনা ঘটেছে। একটি দুর্ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে। যদিও এর বেশি বিস্তারিত বলা হয়নি প্রতিবেদনে।

মিডল ইস্ট মনিটর ইসরায়েলি সামরিক বাহিনীর পরিসংখ্যানে বরাতে বলছে, ২০২৩ সালে ৭ অক্টোবর আক্রমণ শুরুর পর থেকে তাদের ৮৮২ সেনা নিহত হয়েছে, আহত হয়েছে ৬ হাজার ৩২ জন।গাজায় সংঘাত বন্ধে গত জানুয়ারিতে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। চুক্তি অনুযায়ী সেসময় বন্দী বিনিময়ও হয়। কিন্তু মার্চে যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর গাজায় ফের অভিযানে নামে ইসরায়েল।

যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে ‘ইতিবাচক প্রতিক্রিয়া’ জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। তাদের এমন প্রতিক্রিয়াকে ‘ভালো’ মন্তব্য করে প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প; তার আশা ‘আগামী সপ্তাহেই’ হতে পারে গাজা চুক্তি।গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে, ইসরায়েলের চালানো গণহত্যায় এ পর্যন্ত ৫৭ হাজার ফিলিস্তিনির প্রাণ গেছে। তাদের বেশিরভাগই নারী ও শিশু।

যুদ্ধাপরাধ ও গাজায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত।

আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোহন মিয়া 

ত্রিশালে ১২৭তম নজরুল জয়ন্তীর সমাপনী অনুষ্ঠিত, ‘নজরুল সিটি’ গড়ার পরিকল্পনার ঘোষণা

মাদক কারবারির নিউজ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি ও গালিগালাজের প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন

দুর্গাপুরে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ প্রশিক্ষণে অনিয়ম, বরাদ্দ লোপাটের অভিযোগ

মাদক কারবারির নিউজ করায় সাংবাদিককে হুমকি: বালিয়াডাঙ্গীতে মানববন্ধন বিএমএসএস’র নিন্দা 

রড বোঝাই ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ জন নিহত ,আহত বহু

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা: অভিযুক্ত ভাগিনা গ্রেফতার

বান্দরবনের মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি কৃষকের মর্মান্তিক মৃত্যু

ঢাকায় এআই ক্যামেরার নজরদারি গ্রহন ট্রাফিক ব্যবস্থায়

যৌতুকের বলি গৃহবধূ হারপিক খাইয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, শাহপরানে মামলা

১০

র‌্যাব-১৪ ঈদুল আযহায় পশুর হাট ও যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে 

১১

বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ : স্লিপ আছে চাল নেই

১২

মাহমুদপুর বাজারে যুবলীগ নেতার সাথে ধাক্কাধাক্কি, দর্জি খাইজর মিয়ার মৃত্যুর অভিযোগ

১৩

সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

১৪

লিসবনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আকতারের ওপর অতর্কিত হামলার ভিডিও ভাইরাল

১৫

সিলেটে থামছেই না নৃশংসতা: এবার গোলাপগঞ্জে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন

১৬

জামালপুরে ভিজিএফ কার্ডের প্রলোভন দেখিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

১৭

সিলেটে ছিনতাইকারী হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, গ্রেফতার হলো যে ভাবে ছিনতাইকারী

১৮

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by BD IT HOST