জামালপুরে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ” অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৬ জুলাই ২০২৫, ৫:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ” অনুষ্ঠিত

ময়মনসিংহ থেকে মোঃ ইমরুল আহসানঃ

“জুলাই পুনর্জাগরণ” উপলক্ষে দেশব্যাপী অনুষ্ঠিত লাখো কণ্ঠে ভার্চুয়াল শপথ পাঠ কার্যক্রমে জামালপুর জেলা একাত্মতা প্রকাশ করেছে। শনিবার (২৬ জুলাই) সকাল ৯:৩০টায় জামালপুর, জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে সমাজ গঠনে শপথ গ্রহণ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে এক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস. মুরশিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব হাছিনা বেগম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা, জামালপুর।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে নারীদের অধিক সচেতন ও প্রতিবাদী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “নারীদের নিজেদের অধিকার রক্ষায় শক্ত অবস্থান নিতে হবে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে সদর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত “জুলাই শহীদ পরিবারের” সদস্যসহ প্রায় শতাধিক নাগরিক অংশগ্রহণ করেন। তাঁরা সকলে ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব পালনের অঙ্গীকার করে শপথ গ্রহণ করেন।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এই আয়োজনের মধ্য দিয়ে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে সমাজে সচেতনতা ও দেশপ্রেম জাগ্রত করার একটি বলিষ্ঠ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১০

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১১

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১২

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৩

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

১৪

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

১৫

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১৬

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

১৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

১৮

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

১৯

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST