নিউজ এডিটর
২৯ জুন ২০২৫, ৭:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে প্রবেশ পত্র না পাওয়া শিক্ষার্থীদের ঠাঁই হলো শহীদ জিয়াউর রহমান কলেজে; প্রশংসায় ভাসছেন অধ্যক্ষ রেদুয়ান

অভিযোগ বার্তা ডেস্কঃ শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান মহোদয়ের মহতি উদ্যোগে , প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন প্রবেশ পত্র না পাওয়া শিক্ষার্থীরা। শিক্ষক মহৎ সেবা দানে নিয়োজিত। তার এ সেবা অর্থ দিয়ে পরিমাপ করা যায় না, যেমনি যায় না মা-বাবার সেবা সন্তানের প্রতি।শিক্ষকের কাছ থেকে শিক্ষার্থীরা কেবলই জ্ঞান লাভ করে না, তার উপদেশ ও পরামর্শ থেকে পায় জীবন ও চরিত্র গঠনের মূল্যবান নির্দেশনা।শিক্ষা যদি হয় জাতির মেরুদণ্ড, তবে শিক্ষককে বলা হবে শিক্ষার মেরুদণ্ড। শিক্ষক হলেন ন্যায়-নীতি আর আদর্শের প্রতীক। এরই বাস্তব প্রমাণ জামালপুর শহীদ জিয়াউর রহমান কলেজের সুযোগ্য অধ্যক্ষ এস.এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান মহোদয়। জামালপুর শহরের প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের খামখেয়ালী পনার কারনে চলতি এইচএসসি পরীক্ষায় ১২ জন শিক্ষার্থী যখন প্রবেশ পত্র না পাওয়ায় পরীক্ষায় অংশ নিতে না পারে ঠিক তখনই ওই সকল শিক্ষার্থীদের পরীক্ষার সুযোগ করে দেওয়ার জন্য এগিয়ে আসেন শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ এস.এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। অধ্যক্ষের আন্তরিক উদ্যোগে ও ময়মনসিংহ শিক্ষা বোর্ড কর্মকর্তাদের সহযোগীতায় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতিক্রমে একদিনেই শহীদ জিয়াউর রহমান কলেজে ভর্তি এবং ফরম পূরণ সম্পন্ন করা হয়।বর্তমানে ওই ১২ জন শিক্ষার্থী শহীদ জিয়াউর রহমান কলেজের পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় সুযোগ পেয়ে জামালপুর বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। এমন মহতি উদ্যোগ নেওয়ায় ওই সকল পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা ময়মনসিংহ শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ , শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ জনাব এস,এম আব্দুল্লাহ আল ফুয়াদরেদুয়ান মহোদয় ও তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটচাঁদপুর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে সার মজুতকারি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

১

বেসরকারি বৃত্তি প্রকল্প অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

২

ইইউর একাধিক দেশ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ জন

৩

বিয়ের মাত্র ১০ দিন পরই উধাও! পাতানো মামার সাথে গৃহবধূর অনৈতিক প্রেম, মেলান্দহে গ্রেফতার ২

৪

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

৫

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

৬

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

৭

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

৮

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

৯

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

১০

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

১১

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১২

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১৩

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১৪

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৬

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১৭

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১৮

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

১৯

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

২০

Design & Developed by BD IT HOST