নিউজ এডিটর
৮ সেপ্টেম্বর ২০২৫, ৩:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি। জামালপুর সদর উপজেলার নরুন্দি ও ঘোড়াধাপ ইউনিয়নের বন্দরৌহা মতি মেম্বার মোড় হইতে দখলপুর (আটাপাড়া) ভায়া লক্ষ্মীপুর পর্যন্ত ঘনবসতি মানুষের সর্বসাধারণের চলাচলের রাস্তার বেহাল অবস্থা দ্রুত সংস্কারের দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে নরুন্দি ও ঘোড়াধাপ ইউনিয়নের সর্বস্তরের জনগণ। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ঘোড়াধাপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক গ্রাম সরকার আব্দুল জলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন রেজাউল করিম, মোস্তাফিজুর রহমান, আটাপাড়া জামে মসজিদের পেশ ইমাম আবু সাঈদ, সাজেদা বেগম, মো. শাহ আলী, মো. শামীম মিয়া প্রমুখ। এ সময় বক্তারা বলেন, দেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর ধরে। এ এলাকার জনগণ ৫৪ বছর ধরে অবহেলিত। দুটি ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ এ রাস্তা দিয়ে চলাচল করে থাকে। এমনিতেই ২.৫ কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তাটি কাঁচা, একটু বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। আমরা এ অবস্থা থেকে মুক্তি চাই। আমাদের ছেলেমেয়েরা রাস্তার বেহাল অবস্থা কারণে ঠিকমতো স্কুল-কলেজে যেতে চায় না। এলাকায় যদি কোনো লোকজন অসুস্থ হয়ে পড়ে তাকে হাসপাতালে নেওয়া দুষ্কর হয়ে পড়ে। তারা আরও বলেন, এই রাস্তাটির আইডি নম্বর ৩৩৯৩৬৫৩০৪১। রাস্তার বেহাল দশার কারণে দ্রুত সময়ের মধ্যে একজন প্রসূতিকে হাসপাতালে নিতে না পেয়ে তার মৃত্যু হয়েছে। আমাদের এলাকার রাস্তাটির অবস্থা খারাপ দেখে এই এলাকায় কেউ বিয়ে করতে আসে না এবং আমাদের ছেলেমেয়েদেরকে বিয়ে দিতেও পারি না। রাস্তাটি দ্রুত পাকাকরণের জন্য জেলা প্রশাসকসহ সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছে এলাকাবাসী। মানববন্ধনে নরুন্দি ইউনিয়ন ও ঘোড়াধাপ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ: বিজয়ীদের মাঝে মোটরসাইকেল ও ফ্রিজ বিতরণ

১

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

২

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

৩

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

৪

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

৫

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৬

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

৭

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৮

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

৯

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১০

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১১

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

১২

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

১৩

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

১৪

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

১৫

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

১৬

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১৮

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST