নিউজ এডিটর
২৮ জুলাই ২০২৫, ৬:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই পুনর্জাগরণ‌ অনুষ্ঠানমালা উপলক্ষ্যে বইমেলার সমাপনী অনুষ্ঠিত

ময়মনসিংহ থেকে মোঃ ইমরুল আহসানঃ ময়মনসিংহে জুলাই পুনর্জাগরণ‌ অনুষ্ঠানমালা উদযাপন উপলক্ষ্যে ০৩ দিনব্যাপী বইমেলার সমাপনী অনুষ্ঠিত। সোমবার (২৮ জুলাই) ময়মনসিংহ উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ০৩ দিনব্যাপী বইমেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়নসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান। প্রধান অতিথি বক্তব্যে বলেন, নিজেকে মানুষ রুপে প্রকাশ করার অন্যতম মাধ্যম হচ্ছে বই পড়া। বই হতে পারে আমাদের সব থেকে বড় সঙ্গী। যার মাধ্যমে আমাদের সর্বোচ্চ মেধা বিকাশ ঘটে থাকে। তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্য আরো বলেন, বই পড়ার মাধ্যমে আমরা ন্যায় ও অন্যায়ের মধ্যে প্রভেদ করতে পারি। তাই আমাদের পাঠ্য বইয়ের পাশাপাশি সমসাময়িক গল্পের বই পড়তে হবে, যা আমাদের সঠিক মানুষ হওয়ার পথ-প্রদর্শক হতে পারে। সমাপনী বক্তব্য ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম প্রিন্স বলেন, বই আমাদের পরম বন্ধু। তাই আমাদের সকলকে বই পড়ার প্রতি আগ্রহী হতে হবে। তাহলেই আমরা নতুন স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। এছাড়া ও সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী। অনুষ্ঠানের শেষ পর্বে বইমেলায় অংশগ্রহণকারী ১৭ টি স্টলের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ করা হয়
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাসের খনির শহরেই গ্যাসের হাহাকার: চরম দুর্ভোগে ব্রাহ্মণবাড়িয়াবাসী

১

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ: বিজয়ীদের মাঝে মোটরসাইকেল ও ফ্রিজ বিতরণ

২

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

৩

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

৪

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

৫

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

৬

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৭

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

৮

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৯

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

১০

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১১

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১২

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

১৩

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

১৪

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

১৫

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

১৬

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

১৭

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১৯

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST