রাজু আহমেদ, রাজশাহী: জ্ঞান লাভের উপায় বা মাধ্যম হল দুটি। একটি হল বই পড়া, অন্যটি শিক্ষা সফর। শিক্ষা সফরের মাধ্যমে মানুষের অসম্পূর্ণ ও আবদ্ধ জ্ঞান বিকাশ লাভের সুযোগ পায়। শিক্ষা সফর একজন শিক্ষার্থীর শিক্ষা জীবনকে করে আনন্দময় ও পরিপূর্ণ। শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা সুযোগ পায় নিজের দেশ ও জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তথা নিজের শেকড় সম্পর্কে জানতে। শিক্ষা সফরের উদ্দেশ্য হল বাইরের জগতের সাথে যোগাযোগ স্থাপন করা বাইরের পরিবেশ থেকে বাস্তর জ্ঞান অর্জন করা স্কুল কলেজ-বিশ্ববিদ্যালয়ে বয় বিষয়েই পাঠদান করা হয়ে থাকে।
সেই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে মনোমুগ্ধকর পরিবেশে এবিসি কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সুন্দর ও সফলভাবে সম্পন্ন করেছে। রবিবার সকাল ৮টায় হাটকানপাড়া বাজার (স্কুল প্রাঙ্গণ ) থেকে শিক্ষা সফরের একটি বাস নাটোর জেলার গ্রিন ভ্যালি পার্কের উদ্দেশে রওনা দিয়েছে।
নাটোর ‘গ্রিন ভ্যালি পার্কে’ প্রবেশের পর ইচ্ছেমতো ঘুরাঘুরি ও রাইডে চড়ে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। সেখোনেই যেন সবটুকু আনন্দ খুঁজে পেয়েছে তারা। শিক্ষার্থীরা বাড়ি ফিরতে অনিচ্ছুক থাকলেও বিকেল ৪ ঘটিকায় বিদায়ের ঘন্টা বেজে গেলে সকলে একত্রিত হয়ে গ্রুপ ফটোসেশনে অংশ নেয়। পরিশেষে বিকেল ৫ টায় রওনা করা হয় বাড়ির উদ্দেশ্যে। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ প্রায় একশত লোকের এমন একটি শিক্ষা সফর সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পেরে প্রশংসায় ভাসছেন এবিসি কিন্ডারগার্টেনের পরিচালক ও প্রধান শিক্ষক ইসমত আরা রুমা।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST