News Editor
২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরের জয়নগরে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা

রাজু আহমেদ, রাজশাহী: ‘অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চল যাই গ্রাম আদালতে’ এই শ্লোগানে গ্রামবাংলার সাধারণ জনগণের মাঝে সঠিক বিচার ও আইনী সেবা প্রদানের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নে এ মতবিনিময় সভা ও ভিডিও শো প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্রশাসক মাহফুজ আরেফিন।

স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপির যৌথ অর্থায়নে প্রকল্প বাস্তবায়ন সহযোগী সংস্থা ইয়াং পাওয়ার ইন সোস্যাল একশান (ইপসা)র সহযোগিতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের একটিভিশন এরিয়াভুক্ত দুর্গাপুর উপজেলাধীন জয়নগরে অনুষ্ঠিত সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে গ্রাম আদালত আইন, গ্রাম আদালতের ধারা, গ্রাম আদালতের বিচারক সংখ্যা, গ্রাম আদালতে মামলার সুবিধা, গ্রাম আদালত এখতিয়ার ও ক্ষমতা সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করন (৩য়) পর্যায় প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মোসা. লায়লা খাতুন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়ন বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান সান্টু, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা উজ্জল হোসেন, ইউপি সদস্য আব্দুল মতিন, রাকিবুল ইসলাম লালন, বাহার আলী, ইউনুস আলী, আনোয়ার হোসেন, হান্নান আহাদ, ইদ্রিস আলী, মহিলা সংরক্ষিত আসনের সদস্য ববিতা বেগম, রুপালি খাতুন, রিফা বেগমসহ ইউনিয়নের গ্রাম পুলিশ, শিক্ষক, ইমামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

১০

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

১১

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

১২

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

১৩

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

১৪

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

১৫

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

১৬

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

১৭

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

১৮

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

২০

Design & Developed by BD IT HOST