নিউজ এডিটর
১৮ জুলাই ২০২৫, ৮:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় শুরু হয়েছে ২ দিনব্যাপী ম্যাংগো ফেস্টিভ্যাল

মোকছেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার (নওগাঁ) আমের বাণিজ্যিক রাজধানী নওগাঁর সাপাহারে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ‘ম্যাংগো ফেস্টিভ্যাল ২০২৫’ শুরু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল ফিতা কেটে এবং বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভা হয়। অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, সাপাহার থানার অফিসার ইনজার্চ (ওসি) আব্দুল আজিজ, জেলা প্রেসক্লাব সভাপতি রায়হান আলম, আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল খায়ের তরুণ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনছাসী, আম চাষী তরুণ উদ্যোক্তা সোহেল রানা প্রমূখ। এসময় প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ আমচাষি, ব্যবসায়ী, উদ্যোক্ত, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী এ উৎসবে রয়েছে আকর্ষণীয় আমের স্টল, বিভিন্ন জাতের আম প্রদর্শন ও বিক্রয়, আম দিয়ে তৈরি খাবারের আয়োজন, কুরিয়ার সুবিধা, তথ্যসমৃদ্ধ স্টল এবং ১০০ জনের প্রশিক্ষণ কর্মসূচি। এছাড়াও সেমিনার, আম-ভিত্তিক ভোজন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। প্রতিদিন বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাসের খনির শহরেই গ্যাসের হাহাকার: চরম দুর্ভোগে ব্রাহ্মণবাড়িয়াবাসী

১

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ: বিজয়ীদের মাঝে মোটরসাইকেল ও ফ্রিজ বিতরণ

২

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

৩

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

৪

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

৫

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

৬

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৭

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

৮

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৯

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

১০

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১১

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১২

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

১৩

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

১৪

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

১৫

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

১৬

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

১৭

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১৯

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST