পাবনা চাটমোহরে ক্লেমন মিশুক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট'র উদ্বোধন - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
১২ মে ২০২৩, ৭:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাবনা চাটমোহরে ক্লেমন মিশুক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধন

পাবনা প্রতিনিধি:

পাবনা চাটমোহরে ক্লেমন মিশুক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার ১২ মে সকাল সাড়ে ৯ টায় চাটমোহর পৌর সদরের বালুচর খেলার মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। পরে তিনি অতিথিদের নিয়ে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন।

মিশুক ক্রীড়া চক্রের সভাপতি আবুল কালাম আজাদ বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর পৌর সভার মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো ও বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল।

আরোও বক্তব্য দেন, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন, বিলচলন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন প্রমূখ।
উদ্বোধনী খেলায় প্রতিদন্দিতা করে পাবনার সংগ্রাম ক্রিকেট ক্লাব ও সিরাজগঞ্জের শাহজাদপুরের আব্দুর রহমান স্মৃতি ক্রিকেট একাদশ।

মিশুক ক্রীড়া চক্রের সভাপতি আবুল কালাম আজাদ বাবলু জানান, মিশুক ক্রীড়া চক্রের উদ্যোগে আয়োজিত ক্লেমন মিশুক টি-২০ক্রিকেট টুর্নামেন্ট আইসিসির নিয়ম অনুযায়ী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার দ্বারা পরিচালিত হচ্ছে।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮টি দল হলো, রাজশাহীর ক্লেমন ক্রিকেট একাডেমী,পাবনার টেবুনিয়ার বাড়ইপাড়া নবদূত স্পোর্টিং ক্লাব,পাবনার সংগ্রাম ক্রিকেট ক্লাব,ঈশ্বরদী ক্রিকেটক্লাব,সিরাজগঞ্জের শাহজাদপুরের আব্দুর রহমান স্মৃতি ক্রিকেট একাদশ,চুয়াডাঙ্গার সিটি বয়েজ ক্রিকেট ক্লাব,পাবনা মোহামেডান স্পোটিং ক্লাব ও স্বাগতিক মিশুক ক্রীড়া চক্র চাটমোহর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরের মেলান্দহে ভিজিএফ কার্ডে অনিয়মের প্রতিবাদ করায় নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোহন মিয়া 

ত্রিশালে ১২৭তম নজরুল জয়ন্তীর সমাপনী অনুষ্ঠিত, ‘নজরুল সিটি’ গড়ার পরিকল্পনার ঘোষণা

মাদক কারবারির নিউজ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি ও গালিগালাজের প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন

দুর্গাপুরে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ প্রশিক্ষণে অনিয়ম, বরাদ্দ লোপাটের অভিযোগ

রড বোঝাই ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ জন নিহত ,আহত বহু

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা: অভিযুক্ত ভাগিনা গ্রেফতার

বান্দরবনের মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি কৃষকের মর্মান্তিক মৃত্যু

ঢাকায় এআই ক্যামেরার নজরদারি গ্রহন ট্রাফিক ব্যবস্থায়

যৌতুকের বলি গৃহবধূ হারপিক খাইয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, শাহপরানে মামলা

১০

র‌্যাব-১৪ ঈদুল আযহায় পশুর হাট ও যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে 

১১

বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ : স্লিপ আছে চাল নেই

১২

মাহমুদপুর বাজারে যুবলীগ নেতার সাথে ধাক্কাধাক্কি, দর্জি খাইজর মিয়ার মৃত্যুর অভিযোগ

১৩

সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

১৪

লিসবনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আকতারের ওপর অতর্কিত হামলার ভিডিও ভাইরাল

১৫

সিলেটে থামছেই না নৃশংসতা: এবার গোলাপগঞ্জে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন

১৬

জামালপুরে ভিজিএফ কার্ডের প্রলোভন দেখিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

১৭

সিলেটে ছিনতাইকারী হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, গ্রেফতার হলো যে ভাবে ছিনতাইকারী

১৮

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by BD IT HOST