News Editor
২৯ মার্চ ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুঠিয়াতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজশাহী ব্যুরো : রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়নের ১নং ফুলবাড়ি ওয়ার্ড  বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ মার্চ) ইউনিয়নের ফুলবাড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক এবং রাজশাহী-০৫(পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু বকর সিদ্দিক। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং রমজানের তাৎপর্য তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে আবু বকর সিদ্দিক বলেন, “রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। এই পবিত্র মাসে আল্লাহর রহমত ও মাগফিরাত লাভের জন্য আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে। দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে এবং শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যেতে হবে।”

অনুষ্ঠানে ফুলবাড়ি ওয়ার্ড বিএনপির সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও ভালুকগাছি ইউনিয়ন ছাত্রদলের সাবেক কামাল হোসেনের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মনসুর আলী মাস্টার, ভালুকগাছি ইউনিয়ন বিএনপির আহবায়ক নাজমুল গনি পিন্টু প্রমুখ।

এছাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান জুয়েল, যুগ্ম-আহবায়ক রাকিবুল ইসলাম, পৌরসভা ছাত্রদলের আহবায়ক সানোয়ার হোসেন জনি, ছাত্রনেতা তানভীরসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

১০

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

১১

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

১২

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

১৩

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

১৪

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

১৫

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

১৬

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

১৭

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

১৮

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

২০

Design & Developed by BD IT HOST