বকশীগঞ্জে ১৬৫ বস্তা সরকারি চালের সন্ধান - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৮ অগাস্ট ২০২৫, ৬:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জে ১৬৫ বস্তা সরকারি চালের সন্ধান

অভিযোগ বার্তা ডেস্কঃ

জামালপুরের বকশীগঞ্জে দুটি বাড়িতে খাদ্য অধিদপ্তরের ১৬৫ বস্তা সরকারি চালের সন্ধান পাওয়া গেছে। সোমবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার বাট্টাজোর ইউনিয়নের চন্দ্রাবাজ মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রাবাজ মধ্যপাড়া এলাকার আজগর আলীর ছেলে আলামিনের বাড়িতে প্রথমে খাদ্য অধিদপ্তরের ১৪০ বস্তা চালের সন্ধান পাওয়া যায়। এরপর পার্শ্ববর্তী আক্কাস আলীর ছেলে সাদ্দাম আলীর বাড়িতে আরও ৪৫ বস্তা সরকারি চালের সন্ধান মেলে। সব মিলিয়ে দুটি বাড়িতে মোট ১৬৫ বস্তা চালের সন্ধান পাওয়া গেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানাকে জানানো হলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এই চালগুলো কীভাবে ব্যক্তিগত বাড়িতে মজুত করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ইউএনও জানিয়েছেন।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খাদ্য অধিদপ্তরের বিপুল পরিমাণ সরকারি চাল এভাবে ব্যক্তিগত বাড়িতে মজুত করার ঘটনায় সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। প্রশাসন এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করবে বলে স্থানীয়রা আশা করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১০

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

১১

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

১২

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১৩

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

১৪

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

১৫

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

১৬

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

১৭

হালদার সাত কিলোমিটার খনন

১৮

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১৯

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST