নিউজ এডিটর
২৭ অক্টোবর ২০২৪, ৮:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র সহ বাবা ছেলে আটক

জামাল খান জেলা প্রতিনিধিঃ ভোলার দৌলখান উপজেলায় অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলেকে আটক করেছে কোস্ট গার্ড। রবিবার (২৭ অক্টোবর) ভোর রাতে ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। আটকের সময় তাদের বসতঘরে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও ৬টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্ততিতে বিষয়টি নিশ্চিত করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন। আটককৃতরা হলেন‌‌- মো. লোকমান হোসেন (৫০) ও তার ছেলে মো. হাসনাইন (২৩)। আটক বাবা-ছেলে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলেও স্থানীয়ভাবে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং তারা স্থানীয় চরপাতা ইউনিয়নের ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের (মহিলা) মেম্বারের স্বামী ও ছেলে। কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন সাব্বির আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বেশ কিছুদিন ধরে ভোলার দৌলতখান উপজেলার চরপাতা এলাকার মেঘনা নদী এবং আশপাশের চরে মো. লোকমান হোসেনের নেতৃত্বে একটি সন্ত্রাসীদল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ধরনের অপকর্ম পরিচালনা করে আসছিল। ভুক্তভোগীরা কোস্ট গার্ডের কাছে সাহায্য চাইলে কোস্ট গার্ড ওইসব এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ভোর ৪টা পর্যন্ত ভোলা বিসিজি বেইস ভোলা কর্তৃক স্টাফ অফিসারের নেতৃত্বে কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দৌলতখান উপজেলার চরপাতা এলাকা থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী মো. লোকমান হোসেন ও তার ছেলে মো. হাসনাইনকে একটি আগ্নেয়াস্ত্র ও ছয়টি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। পরে জব্দকৃত অস্ত্রসহ আটককৃতদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতখান থানায় হস্তান্তর করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

১

বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

২

ঘাটাইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃক্ষলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।

৩

অর্থনৈতিক প্রবৃদ্ধি ও প্রচারবিমুখ মানবসেবায় অনন্য অবদান রাখছে ডেবোনেয়ার গ্রুপ

৪

পুরুষ হওয়া যেন মহাপাপ’: দ্বিমুখী সামাজিক সংকটের চিত্র তুলে ধরলেন কলামিস্ট ইকবাল আহমেদ লিটন

৫

শনিআখড়ার ঐতিহ্যবাহী ‘সূর্যবাণু’ রেস্তোরাঁয় খাবারের নিম্নমান ও গ্রাহকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

৬

গ্যাসের খনির শহরেই গ্যাসের হাহাকার: চরম দুর্ভোগে ব্রাহ্মণবাড়িয়াবাসী

৭

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ: বিজয়ীদের মাঝে মোটরসাইকেল ও ফ্রিজ বিতরণ

৮

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

৯

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

১০

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

১১

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

১২

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

১৩

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

১৪

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১৫

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

১৬

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১৭

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১৮

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

১৯

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

২০

Design & Developed by BD IT HOST