নিউজ এডিটর
২৩ জুলাই ২০২৫, ৩:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগন্জে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন

অভিযোগ বার্তা ডেস্কঃ টানা কয়েক দিনের তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে মানিকগঞ্জের জনজীবন। প্রচণ্ড রোদ আর গরমে সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালকসহ নিম্ন আয়ের মানুষদের জীবন যেন থমকে গেছে। কাজ না করলে পেটে ভাত জুটবে না—এই বাস্তবতায় গরমের তীব্রতা উপেক্ষা করে কাজ করতে বাধ্য হচ্ছেন অনেকেই। বুধবার ও বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ পৌর শহরের থানা রোড, কলেজ গেট, হাসপাতাল রোড, বাসস্টেশন ও বেউথা মোড় এলাকায় ঘুরে দেখা গেছে, গরমে হাঁসফাঁস করছেন রিকশাচালক ও সাধারণ মানুষ। কেউ গাছের নিচে রিকশা রেখে বসে আছেন, কেউ আবার দোকানে আশ্রয় নিয়েছেন। থানা রোডের খালপাড় এলাকায় রিকশাচালক জলিল মিয়া বলেন, ‘কয়েক দিন ধরে রোদের তাপ অসহনীয় হয়ে উঠেছে। রিকশা চালানো যায় না। আর গরমে মানুষও ঘর থেকে কম বের হয়, তাই আয় কমে গেছে।’ একই কথা জানান রিকশাচালক স্বপন ও সুনিল। তাঁরা বলেন, ‘সকালে কিছু সময় রিকশা চালানো যায়, এরপর আর বের হতে পারি না। আগে দিনে ৭০০ থেকে ৮০০ টাকা আয় হতো, এখন ৩০০-৪০০ টাকাও কষ্ট করে উঠছে।’ দিনমজুর সোহাগ পেশায় পণ্য পরিবহন করেন। তিনি বলেন, ‘আমাদের কাজেই কষ্ট বেশি। এখন রোদের জন্য কষ্ট আরও বেড়েছে।’ তীব্র তাপদাহে শুধু খেটে খাওয়া মানুষই নন, সাধারণ মানুষও অসুস্থ হয়ে পড়ছেন। বাজার ও দোকানপাটে ক্রেতাদের উপস্থিতি কমে গেছে। শহরের ব্যস্ত এলাকাগুলো অনেকটাই ফাঁকা দেখা গেছে। মানিকগঞ্জ আবহাওয়া অফিস জানিয়েছে, গত কয়েক দিনে জেলার তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। গরমের এই পরিস্থিতি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে তারা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাসের খনির শহরেই গ্যাসের হাহাকার: চরম দুর্ভোগে ব্রাহ্মণবাড়িয়াবাসী

১

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ: বিজয়ীদের মাঝে মোটরসাইকেল ও ফ্রিজ বিতরণ

২

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

৩

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

৪

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

৫

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

৬

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৭

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

৮

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৯

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

১০

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১১

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১২

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

১৩

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

১৪

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

১৫

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

১৬

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

১৭

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১৯

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST