admin
১৭ ফেব্রুয়ারী ২০২৩, ১২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে শপিংমলে গুলি, হতাহত ৪

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ
যুক্তরাষ্ট্রে একটি শপিংমলে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (১৫ ফেব্রুয়ারি) উত্তর আমেরিকার এই দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসো শহরের একটি শপিংমলে গুলি ও হতাহতের এই ঘটনা ঘটে।খবর বাপসনিউজ।মার্কিন পুলিশের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। পুলিশের মুখপাত্র রবার্ট গোমেজ সাংবাদিকদের বলেছেন, গোলাগুলির ঘটনার পর সন্দেহভাজন এক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে এবং পুলিশ অন্য একজন সম্ভাব্য সন্দেহভাজনকে খুঁজছে। এই ঘটনার উদ্দেশ্য এখনও অজানা।গোমেজ বলেন, ‘এটি বিশৃঙ্খল ঘটনা। গোলাগুলির সময় লোকেরা পালিয়ে গিয়েছিল। তারা আতঙ্কিত ছিল। শপিংমলে গুলি চালানো হলে তা আতঙ্কের সৃষ্টি করবেই।’ রয়টার্স বলছে, পুলিশ এই ঘটনাকে এখনও সক্রিয় বলে অভিহিত করেছে এবং জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে যেতে বলেছে। নিউজ ভিডিওতে ঘটনাস্থলের পার্কিং লটে পুলিশের টহল গাড়ির ভিড় দেখা গেছে। আহতদের অবস্থা সম্পর্কে নিজের কাছে কোনও তথ্য নেই উল্লেখ করে গোমেজ বলেছেন, ‘কর্মীরা মলটি পরিষ্কার করছে। তারা সাক্ষীও সংগ্রহ করছে। ঘটনাস্থলটি শপিংমল হওয়ায় এটি বড় ঘটনা। তাই এই কাজে সময় লাগবে। উল্লেখ্য, ওয়ালমার্ট স্টোরের পাশে অবস্থিত সিয়েলা ভিসতা নামক এই শপিংমলে ২০১৯ সালের ৩ আগস্ট ২৩ জনকে গুলি করে হত্যা করে একজন বন্দুকধারী।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১০

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১১

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১২

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১৩

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

১৪

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

১৫

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

১৬

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

১৭

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

১৮

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৯

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

২০

Design & Developed by BD IT HOST