সরিষাবাড়ীতে শিক্ষার্থীর আত্মহত্যা - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
৫ জুন ২০২৩, ৮:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীতে শিক্ষার্থীর আত্মহত্যা

জামালপুর সংবাদদাতা

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যালয়ের পাওনা ও পরীক্ষার ফিস কম দেয়ায় মায়ের সাথে অভিমান করে লাবনী আক্তার (১৩) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

সোমবার (৫ জুন) সকাল ১১টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত শিক্ষার্থী ওই গ্রামের মুদি দোকানদার লাল মিয়ার মেয়ে। সে রুদ্রবয়ড়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের বাবা লাল মিয়া জানান, আগামী ৭ জুন তার মেয়ে লাবনীর অর্ধবার্ষিক পরীক্ষা। লাবনী বাড়িতে জানায় যে, তার পরীক্ষার ফিস ও মাসিক বেতনসহ দুই হাজার ২০০ টাকা বকেয়া। তার মা সকালে স্কুলে যাওয়ার আগে লাবনীকে একহাজার ১০০ টাকা দিয়ে বাকি টাকা পরে দিতে চান। এতে সে রাগ করে স্কুলে না গিয়ে নিজঘরের ধর্ণার সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।

এব্যাপারে রুদ্রবয়ড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বাসেত বলেন, লাবনীর সেশন ফি ৫০০ ও দুইমাসের বেতন ৪০০ টাকা বকেয়া আছে এবং ৫০০ টাকা পরীক্ষার ফি ধরা হয়েছে। পরীক্ষার আগে সকল বকেয়া পরিশোধের জন্য শিক্ষার্থীদের বলা হয়েছে। লাবনী নিয়মিত স্কুলে আসলেও সোমবার দুপুরের দিকে শুনি সে আত্মহত্যা করেছে।

তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের এস আই আমজাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে মোটরসাইকেল ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু গৃহপরিচারিকা নির্যাতন : অভিযুক্ত চিকিৎসক দম্পতি গ্রেপ্তার

আশুগঞ্জে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না ‘মাদকবাহী’ মাইক্রোবাস: ২৫ কেজি গাঁজাসহ আটক ৩

আমবাটি জিয়াবাজারে শ্রমিক দলের উদ্যোগে মে দিবস পালিত

শ্রমিকদের অধিকার রক্ষায় রাজপথে আছি: মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

মানিকগঞ্জে সিপিবি’র মহান মে দিবসে শ্রমিকদের ন্যায্য দাবি ও শ্রমিকবান্ধব সরকার প্রতিষ্ঠার ডাক

সয়াবিন তেলের বাজারে হাহাকার; সরবরাহ ফেরাতে লিটারে বাড়ল ৪ টাকা

যশোরে রাতের আঁধারে মিছিল: সাবেক প্রতিমন্ত্রী ও ৫ এমপিসহ শতাধিকের বিরুদ্ধে মামলা

হালদায় শুরু হলো রূপালি ফসলের উৎসব: মা মাছের ‘নমুনা ডিম’ ছাড়ার মধ্য দিয়ে প্রতীক্ষার অবসান

রেকর্ড ভোটবঙ্গে নজর এখন ৪ মে-র দিকে-দেখুন শেষ মুহূর্তের বিশ্লেষণ

১০

জামিন পেয়েও মুক্তি মিলল না: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আ.লীগ নেতা অরুন সাহা

১১

বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১২

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে র‍্যাবের অভিযান আটক ১২ দালাল

১৩

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাহার

১৪

দুই হত্যা মামলায় জামিন পেলেন আইভী, তবে মুক্তি মিলছে না এখনই

১৫

ওপেক ছাড়ছে আমিরাত: মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ ও জ্বালানি বাজারে অস্থিরতার শঙ্কা

১৬

হিন্দু–বৌদ্ধ–মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৭

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

১৮

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

১৯

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

২০

Design & Developed by BD IT HOST