নিউজ এডিটর
৯ অগাস্ট ২০২৫, ৮:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ভোলা দৌলতখানে মানববন্ধন,সাংবাদিক সুরক্ষা আইনের দাবি

জামাল খান,জেলা সংবাদদাতা গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে গলা কেটে হ/ত্যা/র প্রতিবাদে ভোলা দৌলতখানে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে সারা দেশের সাংবাদিকদের ওপর নিপীড়ন, হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা। শনিবার (৯ আগস্ট)সকাল ১১ টায় দৌলতখান প্রেসক্লাবের সামনে কর্মরত সাংবাদিক’রা মানববন্ধনে অংশ নেন।দৌলতখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় ও সভায় সভাপতিত্ব করেন ঢাকা জাতীয় প্রেসক্লাবের সদস্য শাজাহান সাজু। বক্তারা বলেন, ‘‘সাংবাদিকরা মাঠে-ময়দানে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন, অথচ তারা আজ সবচেয়ে বেশি আক্রান্ত। সাংবাদিক তুহিনকে দিনে-দুপুরে যেভাবে কুপিয়ে ও জ/বা/ই করে হ/ত্যা করা হয়েছে, তা জাতিকে স্তব্ধ করেছে।’’ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দৌলতখান উপজেলা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি কাজি জামাল,উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি এম এ মান্নান,সাংবাদিক এম এ খায়ের,উপকূল প্রেসক্লাবের সভাপতি সোহেল খান,সাংবাদিক সোহেব,উপকূল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল খান,সাংবাদিক জিয়া,সাংবাদিক রাশেদ খান,সাংবাদিক মাকসুদুর রহমান,সাংবাদিক কামরুল ফরাজী,সাংবাদিক নাজিম উদ্দিন আবির,সাংবাদিক আওলাদ হোসেন,সাংবাদিক আরিফ ও আল-আমিন শামীম প্রমুখ। বক্তারা তুহিন হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তার জন্য একটি কার্যকর সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের আহ্বান জানান। মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষও সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে, সত্য ও গণতন্ত্র উভয়ই বিপন্ন হয়ে পড়বে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরুষ হওয়া যেন মহাপাপ’: দ্বিমুখী সামাজিক সংকটের চিত্র তুলে ধরলেন কলামিস্ট ইকবাল আহমেদ লিটন

১

শনিআখড়ার ঐতিহ্যবাহী ‘সূর্যবাণু’ রেস্তোরাঁয় খাবারের নিম্নমান ও গ্রাহকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

২

গ্যাসের খনির শহরেই গ্যাসের হাহাকার: চরম দুর্ভোগে ব্রাহ্মণবাড়িয়াবাসী

৩

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ: বিজয়ীদের মাঝে মোটরসাইকেল ও ফ্রিজ বিতরণ

৪

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

৫

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

৬

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

৭

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

৮

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৯

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

১০

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১১

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

১২

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১৩

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১৪

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

১৫

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

১৬

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

১৭

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

১৮

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

১৯

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST