দৌলতপুরে মামলা চলমান থাকাবস্থায় বিসিকে মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ পরিক্ষার তারিখ ঘোষনা। - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১৬ ফেব্রুয়ারী ২০২৩, ৫:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতপুরে মামলা চলমান থাকাবস্থায় বিসিকে মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ পরিক্ষার তারিখ ঘোষনা।

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বি.সি.কে মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বানিজ্য, অনিয়ম দূর্নীতি ও অবৈধ ম্যানেজিং কমিটি’র অভিযোগ উঠে বিভিন্ন পত্রিকা ও অনলাইনে খবর প্রকাশ হয়েছে। ম্যানেজিং কমিটি অবৈধ মর্মে আদালতে মামলা চলমান রয়েছে। তারপরেও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বিসিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানিজিং কমিটির সভাপতি’র যোগসাজসে নিয়োগ পরিক্ষার জন্য ১৭ ই ফেব্রুয়ারী ২০২৩ তারিখ ঘোষনা করেছে বলে বিসিকে এলাকাবাসী অভিযোগ তুলেছে। নিয়োগ পরিক্ষার বিষয়টি’কে কেন্দ্র করে উক্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় এলাকবাসী’র অভিযোগ সূত্রে জানাযায়, দৌলতপুর উপজেলার বি.সি.কে মাধ্যমিক বিদ্যালয়ে সম্প্রতি ৪টি সৃষ্ট পদে গত ২৫মে ২০২২ সাল তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিদ্যালয় ম্যানিজিং কমিটি। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর চারটি পদে সর্বমোট ২৮জন আবেদন করে। কিন্তু ম্যানিজিং কমিটির সভাপতি আফাজ উদ্দিন মাষ্টার কোন প্রকার নিয়ম নীতি না মেনে, নিজের পছন্দ মত লোকবল নিয়োগ দেওয়ার জন্য নির্বাচিত সদস্যদের সাথে খোলামেলা আলাপ আলোচনা না করে, নির্বাচিত সদস্যের স্বাক্ষর না নিয়ে ১লা জানুয়ারী ২০২৩ সাল তারিখে নিয়োগ কমিটি গঠন করেছেন। এলাকাবাসীরা আরো জানায়, উক্ত বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি আফাজ উদ্দিন মাষ্টার মঈনুদ্দিন বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হয়ে কিভাবে অন্য আরেকটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি হয়? অবৈধ পন্থায় ম্যানেজিং কমিটি’র সভাপতি মর্মে আদালতে মামলা চলমান থাকাবস্থায় কিভাবে নিয়োগ পরিক্ষার তারিখ ঘোষনা করে? এবং সেই নিয়োগ পরিক্ষা নিজ উপজেলায় না নিয়ে জেলাতে কেন নেওয়া হবে? সে প্রশ্নও তুলেছেন এলাবাসী। এদিকে উক্ত বিসিকে মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি অবৈধ মর্মে দু’টি মামলা চলমান রয়েছে যার মামলা নং-৩১৩/২২ এবং ২৮১/২২। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সালেক এর কাছে জানতে চাইলে তিনি বলেন, নিয়োগ পরিক্ষা কিংবা নিয়োগ পরিক্ষার তারিখ ঘোষনার ব্যাপারে আমার কোন হাত নেই আমি একজন সদস্য মাত্র এটা জেলা শিক্ষা অফিসারের নিয়ন্ত্রনে থাকে বলে জানান তিনি। এব্যাপারে জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ এর সাথে প্রথমে কথা বললে তিনি জানান, আমার কাছে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো বলে তিনি জানান। পরবর্তীতে তার কাছে অভিযোগ জমা দেওয়ার রিসিভ কপি হোয়াটস্ অ্যাপে পাঠানোর পরে একাধিকবার ফোন করলেও তিনি আর ফোন রিসিভ করেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোহন মিয়া 

ত্রিশালে ১২৭তম নজরুল জয়ন্তীর সমাপনী অনুষ্ঠিত, ‘নজরুল সিটি’ গড়ার পরিকল্পনার ঘোষণা

মাদক কারবারির নিউজ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি ও গালিগালাজের প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন

দুর্গাপুরে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ প্রশিক্ষণে অনিয়ম, বরাদ্দ লোপাটের অভিযোগ

রড বোঝাই ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ জন নিহত ,আহত বহু

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা: অভিযুক্ত ভাগিনা গ্রেফতার

বান্দরবনের মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি কৃষকের মর্মান্তিক মৃত্যু

ঢাকায় এআই ক্যামেরার নজরদারি গ্রহন ট্রাফিক ব্যবস্থায়

যৌতুকের বলি গৃহবধূ হারপিক খাইয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, শাহপরানে মামলা

র‌্যাব-১৪ ঈদুল আযহায় পশুর হাট ও যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে 

১০

বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ : স্লিপ আছে চাল নেই

১১

মাহমুদপুর বাজারে যুবলীগ নেতার সাথে ধাক্কাধাক্কি, দর্জি খাইজর মিয়ার মৃত্যুর অভিযোগ

১২

সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

১৩

লিসবনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আকতারের ওপর অতর্কিত হামলার ভিডিও ভাইরাল

১৪

সিলেটে থামছেই না নৃশংসতা: এবার গোলাপগঞ্জে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন

১৫

জামালপুরে ভিজিএফ কার্ডের প্রলোভন দেখিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

১৬

সিলেটে ছিনতাইকারী হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, গ্রেফতার হলো যে ভাবে ছিনতাইকারী

১৭

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

১৯

প্রতিবাদলিপি

২০

Design & Developed by BD IT HOST